আইফোন ১৮ প্রো কেনার কথা ভাবছেন? জলের দরে পাওয়ার সুযোগ, ৭ হাজার টাকা ক্যাশব্যাক থেকে এক্সচেঞ্জ অফার কোথায় মিলবে?

অ্যাপেলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকেই বাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর সেল। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রাথমিক দাম ১,৬৪,৯০০ টাকা থেকে শুরু হলেও, সঠিক উপায়ে কেনাকাটা করলে বেশ কিছুটা অর্থ সাশ্রয় করা সম্ভব। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই-এর মতো আকর্ষণীয় সুযোগ কাজে লাগিয়ে কীভাবে সবচেয়ে সস্তায় এই প্রিমিয়াম ডিভাইসটি ঘরে তুলবেন, এক নজরে দেখে নিন তার সম্পূর্ণ গাইড।
আইফোন ১৮ প্রো সিরিজের দাম কত?
iPhone 18 Pro: ২৫৬ জিবি বেস মডেলের দাম ১,৬৪,৯০০ টাকা। এছাড়া ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৮৯,৯০০ টাকা, ১ টিবি মডেলের দাম ২,৩৯,৯০০ টাকা এবং ২ টিবি মডেলের দাম ৩,১৪,৯০০ টাকা রাখা হয়েছে।
iPhone 18 Pro Max: এই মডেলের দাম শুরু হচ্ছে ১,৭৯,৯০০ টাকা (২৫৬ জিবি) থেকে। এর ৫১২ জিবি মডেলের দাম ২,০৪,৯০০ টাকা, ১ টিবি মডেলের দাম ২,৫৪,৯০০ টাকা এবং শীর্ষস্থানীয় ২ টিবি ভ্যারিয়েন্টের দাম ৩,২৯,৯০০ টাকা।
সবচেয়ে সস্তার ডিল ও ক্যাশব্যাক অফার কোথায় পাবেন?
আইফোন ১৮ প্রো সিরিজ কেনার সময় নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করলে ৭,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইটে আমেরিকান এক্সপ্রেস (American Express), অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) এবং আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)-এর যোগ্য কার্ডগুলিতে এই বিশেষ ছাড় মিলছে। পাশাপাশি ফ্লিপকার্ট, অ্যামাজন, রিলায়েন্স ডিজিটাল, বিজয় সেলস এবং ক্রোমার মতো জনপ্রিয় ই-কমার্স ও রিটেল প্ল্যাটফর্মেও আলাদা আলাদা ব্যাংকের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার উপলব্ধ রয়েছে।
পুরনো ফোনে চোখ ধাঁধানো এক্সচেঞ্জ অফার
আপনার কাছে পুরোনো কোনো স্মার্টফোন থাকলে ‘অ্যাপল ট্রেড ইন’ (Apple Trade In)-এর মাধ্যমে নতুন আইফোন কেনার খরচ অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। ফোনের মডেল এবং কন্ডিশন বিচার করে এক্সচেঞ্জ ভ্যালু নির্ধারণ করা হবে। বিভিন্ন রিপোর্ট ও লিক অনুযায়ী, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৪,৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ৮১,৫০০ টাকা পর্যন্ত বড় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
৬ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা
একঝাঁক টাকা একসঙ্গে খরচ করতে না চাইলে গ্রাহকদের জন্য রয়েছে সহজ কিস্তির সুবিধা। ৬ মাসের নো-কস্ট ইএমআই-এর মাধ্যমেও iPhone 18 Pro কেনা সম্ভব। সে ক্ষেত্রে ২৫৬ জিবি মডেলের জন্য প্রতি মাসে ইএমআই শুরু হচ্ছে প্রায় ২৬,৩১৬ টাকা থেকে। আর প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে এই মাসিক কিস্তির পরিমাণ পড়ছে প্রায় ২৮,৮১৭ টাকা।
আইফোন ১৮ প্রো-র আকর্ষণীয় ফিচার্স
নতুন এই সিরিজে রয়েছে ৬.৩ ইঞ্চির (প্রো) এবং ৬.৯ ইঞ্চির (প্রো ম্যাক্স) এলটিপিও ওএলইডি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। সঙ্গে রয়েছে ১২০ হার্জ প্রো-মোশন এবং ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ২ এনএম-ভিত্তিক এ২০ প্রো চিপসেট এবং লেটেস্ট আইওএস। ক্যামেরা বিভাগে রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল সেটআপ (মেন, টেলিফটো ও আল্ট্রা-ওয়াইড) এবং ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা, যা প্রযুক্তিপ্রেমীদের অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।