অবশেষে প্রতীক্ষার অবসান! পর্দায় ফিরছে শাহরুখ-দীপিকা ম্যাজিক, কোন মেগা প্রজেক্টে দেখা যাবে জুটিকে?

দীর্ঘ তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড়পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং গ্ল্যামারাস ডিভা দীপিকা পাড়ুকোন। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে শাহরুখের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘কিং’। আর এই সিনেমা ঘিরেই অনুরাগীদের উন্মাদনা এখন তুঙ্গে। নতুন খবর অনুযায়ী, এই ছবির একটি বিশেষ আকর্ষণীয় গানে আরও একবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই সুপার হিট জুটি।

২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করেছিলেন দীপিকা। প্রথম ছবিতেই সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে রাতারাতি স্টার হয়ে ওঠেন তিনি। এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ কিংবা ‘পাঠান’—প্রতিটি ছবিতেই তাঁদের কেমিস্ট্রি বক্স অফিসে ঝড় তুলেছে। শুরু থেকেই দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। এখন দেখার, ‘কিং’ ছবির হাত ধরে শাহরুখ-দীপিকার এই নতুন কেমিস্ট্রি সেলুলয়েডে কতটা জাদু ছড়ায়।