অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকে নি? রইল অভিযোগ জানানোর সরকারি হেল্পলাইন নম্বর ও ইমেল আইডি

অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কি? অ্যাকাউন্টে টাকা না পৌঁছলে কোথায় ও কীভাবে করবেন অভিযোগ, জেনে নিন বিস্তারিত

মহিলাদের জন্য চালু হওয়া জনপ্রিয় সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ থেকে ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই দফায় ৩ হাজার টাকা করে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। ১৭ সেপ্টেম্বর ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা জানান। পাশাপাশি, তিনি স্পষ্ট করে দেন যে সমস্ত যোগ্য মহিলা এখনও এই কিস্তির টাকা পাননি, যাচাইকরণের পর তাঁদের অ্যাকাউন্টেও দ্রুত টাকা পৌঁছে যাবে।

তবে সরকারিভাবে টাকা পাঠানো শুরু হলেও, এখনও বহু মহিলা তাঁদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা এসে পৌঁছায়নি বলে অভিযোগ করছেন। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় না পড়ে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ রয়েছে উপভোক্তাদের জন্য।

কোথায় এবং কীভাবে অভিযোগ জানাবেন?

যদি কোনো উপভোক্তা নির্দিষ্ট সময়ের মধ্যেও অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা নির্দিষ্ট হেল্পলাইন ও যোগাযোগের মাধ্যমে বিষয়টি জানাতে পারেন:

  • হেল্পলাইন নম্বর: ৮২৮২০ ৮২৮২০ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ জানানো সম্ভব।

  • সমাসূচি: সোমবার থেকে শনিবার— সপ্তাহের এই ছ’দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করা যাবে।

  • ইমেল মারফত অভিযোগ: ফোন করার পাশাপাশি লিখিতভাবে সমস্যা জানাতে চাইলে উপভোক্তারা asap@wb.gov.in এই ইমেল আইডিতেও মেইল করতে পারেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট এই মাধ্যমগুলিতে অভিযোগ জানালে দ্রুত ত্রুটি খতিয়ে দেখে সমস্যার সমাধান করা সম্ভব হবে, যাতে সমস্ত উপভোক্তা সময়মতো তাঁদের প্রাপ্য আর্থিক সহায়তা হাতে পান।

Aditi Banik
  • Aditi Banik