অক্টোবরের জাতকরা কেমন হন? ব্যক্তিত্বের এই গোপন সত্যগুলো জানলে অবাক হবেন!

জন্ম মাসই নির্ধারণ করে দেয় মানুষের ভেতরের আসল মানুষটিকে। সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের প্রতিটি মাসেরই নিজস্ব কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। কোন মাসে কার জন্ম, তার ওপর নির্ভর করেই তৈরি হয় তাঁর স্বভাব, পছন্দ এবং ব্যক্তিত্বের নানা দিক। আপনার বা আপনার কোনও প্রিয়জনের জন্ম যদি অক্টোবর মাসে হয়ে থাকে, তবে জ্যোতিষশাস্ত্র মতে এই মাসের জাতক-জাতিকাদের মধ্যে বেশ কিছু অনন্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা তাঁদের ভিড়ের মাঝেও আলাদা পরিচিতি দেয়।
আকর্ষণীয় ও মিশুকে স্বভাব
অক্টোবর মাসে জন্মানো মানুষেরা স্বভাবগতভাবে অত্যন্ত আকর্ষণীয় এবং মিশুকে প্রকৃতির হন। নতুন জায়গায় ঘুরতে যাওয়া, জীবনের নানা নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং মানুষের সঙ্গে খোলামেলা কথা বলতে তাঁরা ভালোবাসেন। তাঁদের ব্যক্তিত্বে ভরপুর উৎসাহের পাশাপাশি কাজ করার এক অদ্ভুত সৃজনশীলতাও দেখতে পাওয়া যায়।
কথাবার্তায় মাধুর্য ও প্রভাব
এই মাসে জন্ম নেওয়া মানুষের কথা বলার ধরণ ভীষণই প্রভাবশালী। তাঁরা অযথা আগ্রাসী না হয়ে অত্যন্ত শান্ত ও স্পষ্ট ভাষায় নিজেদের মতামত সকলের সামনে তুলে ধরতে পছন্দ করেন। তাঁদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং আত্মবিশ্বাসী মনোভাব সহজেই অন্যদের মনোযোগ কেড়ে নেয়। যে কোনো মানুষের সঙ্গে খুব দ্রুত সহজ হয়ে যাওয়া এবং নিজের বক্তব্য সুন্দরভাবে বোঝানোর ক্ষেত্রে তাঁরা দারুণ পারদর্শী।
সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ততা
সম্পক্ষ বা বন্ধনকে ভীষণ গুরুত্ব দেন অক্টোবরের জাতক-জাতিকারা। একবার কাউকেও আপন করে নিলে বিপদে-আপদে তাঁর পাশে থাকার চেষ্টা করেন তাঁরা। বন্ধুত্বের সম্পর্ক হোক কিংবা প্রেমের সমীকরণ—কাছের মানুষদের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকে অত্যন্ত গভীর। প্রিয়জনরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তাঁরা শুধু মানসিক সাহসই জোগান না, প্রয়োজনে তাঁদের হয়ে কথা বলতেও পিছপা হন না।
সৃজনশীলতা ও শিল্পমনস্কতা
সৃজনশীল কাজের প্রতি অক্টোবর মাসের মানুষের এক আলাদা ঝোঁক থাকে। সুন্দর, পরিপাটি এবং অভিনব জিনিস সবসময়ই তাঁদের আকর্ষণ করে। ফ্যাশন, শিল্পকলা, ঘর সাজানো কিংবা যেকোনো সাধারণ জিনিসকে নিজেদের মনের মতো করে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁদের পছন্দ অন্যদের থেকে একেবারে আলাদা হয়।
ধৈর্য ও শান্ত মানসিকতা
অকারণে কোনো বিতর্কে জড়াতে পছন্দ করেন না এঁরা। যেকোনো কঠিন বা জটিল পরিস্থিতিতে হুট করে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। মতবিরোধের সময় দুই পক্ষের কথা শুনে খুব সহজেই সমস্যার সঠিক সমাধান খুঁজে বার করতে পারেন তাঁরা। চরম বিপদের দিনেও ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া তাঁদের চরিত্রের অন্যতম সেরা বৈশিষ্ট্য।
অক্টোবরের রাশি ও গ্রহের প্রভাব
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অক্টোবর মাসে প্রধানত তুলা এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা জন্মগ্রহণ করেন। এর মধ্যে তুলা রাশির অধিপতি গ্রহ হলো সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক শুক্র এবং বৃশ্চিক রাশির অধিপতি হলেন সেনাপতি মঙ্গল। এই দুই গ্রহের প্রভাবেই মূলত অক্টোবরের মানুষেরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন।