সকালে দুধ চা খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন না তো বিপদ!

“মামা দুধ চিনি কড়া করে এক কাপ চা দিয়েন তো” – দোকানে গিয়ে এই কথাটি আমরা প্রায়শই বলি। অনেকের কাছে দুধ চা ছাড়া যেন সকালটাই শুরু হয় না। কিন্তু প্রতিদিনের এই অভ্যাস আপনার শরীরের জন্য কতটা উপকারী, তা কি কখনও ভেবে দেখেছেন? সম্প্রতি ‘হেল লাইন ডট কম’-এর একটি প্রতিবেদন সকলের প্রিয় এই পানীয় সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে।

যদি কোনোদিন ভুল করে চায়ে দুধ না দেন, অনেকের কাছে সেই দিনটা যেন পানসে মনে হয়। কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে দুধ চা পান করার অভ্যাস আপনার শরীরের যত্ন নিচ্ছে, নাকি উল্টো ক্ষতি করছে?

সকালে খালি পেটে দুধ চা খেলে কী হয়?
পেটে বায়ু ও ব্যথা: অনেকে দুধ চায়ে সামান্য আদা মিশিয়ে খান, এই ভেবে যে তাতে উপকার হবে। কিন্তু এই অভ্যাস আসলে পেটে বায়ু জমাতে সাহায্য করে, যা থেকে পেটে ব্যথা হতে পারে।
পেপটিক আলসারের ঝুঁকি: খালি পেটে দুধ চা পান করলে পেপটিক আলসার হওয়ার ঝুঁকি বাড়তে পারে।
দাঁতে দাগ: চায়ে থাকে ট্যানিন। দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। এর ফলে দুধ চা খেলে দাঁতে নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি হয়, বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।
হজমের সমস্যা: দুধ চা রোজ খালি পেটে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে।
পেট ফোলা: দুধ চা পান করলে পেট ফেঁপে যেতে পারে, যা সারাদিন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
অনিদ্রা: সারাদিন বার বার দুধ চা পান করলে অনিদ্রার সমস্যাও হতে পারে, কারণ এতে থাকা ক্যাফেইন ঘুমকে প্রভাবিত করে।