প্রোফাইল পিকচারের ধরণ অনুযায়ী মিলিয়ে নিন আপনার ব্যক্তিত্বের কিছু দিক

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ও ইনস্টাগ্রাম যেন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রায় সকলেই এই প্ল্যাটফর্মগুলোতে নিজেদের উপস্থিতি জানান দেন। আর নিজেদের প্রোফাইলে একটি সুন্দর ছবি দেওয়াটা যেন একটা ট্রেন্ড। পছন্দের ছবিগুলিই সাধারণত আমরা প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করি। কিন্তু জানেন কি, আপনার প্রোফাইল পিকচারই বলে দেয় আপনার ব্যক্তিত্ব কেমন? অবাক লাগলেও এটাই সত্যি! চলুন, আপনার প্রোফাইল পিকচারের ধরণ অনুযায়ী মিলিয়ে নেওয়া যাক আপনার ব্যক্তিত্বের কিছু দিক:
সেলফি: যদি আপনার প্রোফাইল পিকচারটি একটি সেলফি হয়, তাহলে সম্ভবত আপনি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বিশেষজ্ঞরা মনে করেন, এমন ব্যক্তিরা সাধারণত আত্মকেন্দ্রিক হন এবং অন্যদের তুলনায় নিজেদেরকেই বেশি গুরুত্ব দেন। সম্ভবত আপনি নিজের উপরই বেশি ভরসা রাখেন।
ভ্রমণের ছবি: কারও প্রোফাইলে যদি ভ্রমণের ছবি দেখা যায়, তবে ধরে নেওয়া যায় তিনি স্বাধীনচেতা এবং ভ্রমণ ভালোবাসেন। নিজের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি প্রোফাইলে আপলোড করার অর্থ হলো, সেই ব্যক্তি ভ্রমণের স্মৃতিগুলোকে লালন করেন এবং নতুন অভিজ্ঞতা অর্জনে আগ্রহী।
অন্য কিছুর ছবি: যারা নিজেদের ছবি ব্যবহার না করে অন্য কোনো ছবি প্রোফাইলে দেন, তাদের ক্ষেত্রে মনে করা হয় তারা নিজেদের নিয়ে কিছুটা লুকোচুরি খেলতে পছন্দ করেন। এই ধরনের ছবি দিয়ে তারা অন্যদের বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন। এমন মানুষেরা নিজেদের জীবন নিয়েও খুব বেশি সিরিয়াস নাও হতে পারেন।
ক্রপড ছবি: অনেককেই দেখা যায় যারা মুখের একপাশ অথবা শুধু মুখের ক্লোজ-আপ ছবি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের প্রোফাইল পিকচার ইঙ্গিত দেয় যে সেই ব্যক্তি সম্ভবত নিজের চেহারা নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন।
ছোটবেলার ছবি: ছোটবেলা সবসময়ই Nostalgic! প্রোফাইলে পুরনো দিনের স্মৃতি অথবা ছোটবেলার ছবি থাকলে মনে করা হয় সেই সময়টাকে আপনি অজান্তেই খুব মিস করেন। এই ধরনের মানুষেরা সাধারণত বেশ আবেগপ্রবণ হয়ে থাকেন এবং অনেক সময় একাকীত্ব অনুভব করেন।
প্রিয়জনের সঙ্গে ছবি: যদি কেউ তার প্রোফাইলে তার জীবনসঙ্গীর সঙ্গে ছবি আপলোড করেন, তাহলে বুঝতে হবে তিনি তার প্রিয়জনকে কতটা ভালোবাসেন এবং তাকে কতটা গুরুত্ব দেন। মনে করা হয়, এই ধরনের মানুষেরা তাদের দাম্পত্য জীবনে বেশ সুখী হন এবং জীবনের সমস্ত বাধা-বিপত্তি একসঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত থাকেন।
তাহলে, আপনার প্রোফাইল পিকচারটি কি বলছে আপনার সম্পর্কে? মিলিয়ে নিলেন তো? সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল পিকচারটি হয়তো নিছক একটি ছবি নয়, এটি আপনার ব্যক্তিত্বের এক নীরব বার্তা বাহকও বটে!