ডায়েট-জিম ছাড়াই দ্রুত রোগা হতে চান? রাতে ঘুমোনোর আগে খান এই ৩ ‘ওয়েট লস নাইট ড্রিঙ্কস’

ওজন কমানোর জন্য ডায়েট এবং জিমের পাশাপাশি কিছু ঘরোয়া পানীয় (Weight Loss Night Drinks) খুব কার্যকর হতে পারে। ভেষজ উপাদান দিয়ে তৈরি এসব পানীয় রাতে পান করলে তা শরীরের বিপাক হার বাড়িয়ে তোলে এবং ঘুমের মধ্যে ক্যালোরি পোড়াতে সাহায্য করে, ফলে দ্রুত ওজন কমে। তেমনই তিনটি কার্যকর পানীয়ের সন্ধান দেওয়া হলো, যা আপনি নিয়মিত রাতের রুটিনে যুক্ত করতে পারেন।
১. আদা-লেবুর চা (Ginger-Lemon Tea):
উপকারিতা: এটি অনিদ্রা কাটাতে সাহায্য করে। রাতে ঠিকমতো ঘুম না হলে যেমন ওজন দ্রুত বাড়ে, তেমনই এই পানীয় বিপাক হার বাড়িয়ে দ্রুত মেদ ঝরায়।
তৈরির পদ্ধতি: এক কুচি আদার টুকরো, অর্ধেক লেবুর রস ও আধা টেবিল চামচ গ্রিন টি একসঙ্গে এক কাপ জলে ভালো করে ফুটিয়ে নিন।
কখন খাবেন: রাতে খাওয়ার আধা ঘণ্টা পর এই চা ছেঁকে পান করুন।
২. পুদিনার পানীয় (Mint Drink):
উপকারিতা: পুদিনা পাতায় আছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। এটি লিভার পরিষ্কার রাখে এবং শরীরের সামগ্রিক বিপাক হার বাড়ানোর জন্য এটি সেরা বিকল্প।
তৈরির পদ্ধতি: কয়েকটি পুদিনা পাতা এক গ্লাস জলে ফুটিয়ে নিন।
কখন খাবেন: এই জল ছেঁকে নিয়ে ঘুমানোর আধা ঘণ্টা আগে পান করুন। নিয়মিত ৩-৪ সপ্তাহ পান করলেই ফল পেতে শুরু করবেন।
৩. দারুচিনি-মধুর পানীয় (Cinnamon-Honey Drink):
উপকারিতা: দারুচিনি এবং মধু উভয়ই ওজন কমাতে সহায়ক। এই পানীয় ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং একইসঙ্গে বিপাক হারও বাড়ায়।
তৈরির পদ্ধতি: ২৫০ মিলিলিটার জলে ১ চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে এতে ২ টেবিল চামচ মধু মিশিয়ে পান করুন।
কখন খাবেন: নিয়মিত ঘুমানোর আগে এই পানীয় খেলে কিছুদিনের মধ্যেই আপনার শরীরে এর ইতিবাচক ফলাফল টের পাবেন।