৪.৫ ট্রিলিয়ন ডলারের এনভিডিয়া প্রধানের গোপন প্রেম! চীনা নারী এজেন্টের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ও এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া-র সিইও জেনসেন হুয়াং এক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। ৪.৫ ট্রিলিয়ন ডলারের এই সুবিশাল টেক কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস এক চীনা ব্যবসায়ী নারীর সঙ্গে জেনসেনের ঘনিষ্টতার বিষয়ে তদন্ত শুরুর পরেই এই স্বীকারোক্তি আসে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, তদন্তকারীদের মতে ওই নারী আসলে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর সম্পর্ক ছিল। অ্যালিস সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর প্রাক্তন সিইও। যদিও নামের মিল থাকলেও জেনসেনের সঙ্গে তাঁর কোনো পারিবারিক যোগসূত্র নেই। অ্যালিস হুয়াং চীনা রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের নির্দেশে এনভিডিয়ার সিইও-র বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন, যাতে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ চীনে সরবরাহের পথ সুগম হয়।
২০২৪ সালের জুনে তাইপেইয়ের একটি বারে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসকে প্রথম প্রকাশ্যে দেখা যায়। ঠিক সেই সময়েই অ্যালিসের সংস্থা ‘মেগাস্পিড’ এনভিডিয়ার থেকে বিলিয়ন ডলারের চিপ কেনার প্রক্রিয়া শুরু করে। গত দুই বছরে মেগাস্পিড প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের (প্রায় ৪,৫৬,৫৭৬ কোটি টাকা) উন্নত চিপ কিনেছে। পরবর্তীতে ওয়াশিংটনের নজরে আসে যে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম প্রধান গ্রাহক এই প্রতিষ্ঠানটি আসলে বেজিংয়ের কাছে গোপন তথ্য পাচার করছিল।
অ্যালিস হুয়াংয়ের অতীতও রহস্যে ঘেরা। চীনের একটি নথিতে তিনি হুনান টিভি, সিসিটিভি সাংবাদিকতা এবং পরবর্তীতে ব্যাঙ্কিং ক্ষেত্রে যুক্ত ছিলেন বলে দাবি করা হলেও, হুনান টিভি বা সিসিটিভি-র তরফে তাঁর কোনো অস্তিত্ব নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় বৈশ্বিক এআই প্রতিযোগিতা এবং মার্কিন নিরাপত্তার বিষয়টি বড় প্রশ্নের মুখে পড়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে হুয়াংকে ‘সৎ, বুদ্ধিমান ও ভালো মানুষ’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং বিষয়টিকে নিবিড়ভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এই সংবেদনশীল বিষয় এবং এনভিডিয়ার অভ্যন্তরীণ করপোরেট তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।