কালীপুজোর ভাসানে শিয়ালদহ শাখায় বিরাট শক্! টানা ৩ দিন বন্ধ ও ঘুরপথে চলবে চক্ররেল, জানুন সম্পূর্ণ সূচি

কালীপুজোর পর গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের ভিড় ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। ৯ নভেম্বর সোমবার থেকে আগামী ১১ নভেম্বর বুধবার বিকেল ৪টে পর্যন্ত চক্ররেল (Circular Railway) পরিষেবায় ব্যাপক রুট বদল ও নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বিশেষ আবেদনের ভিত্তিতে গঙ্গার ঘাট সংলগ্ন রেলপথে নিরঞ্জন পর্ব নির্বিঘ্ন করতে ট্রেন চলাচলে বেশ কিছু সংক্ষিপ্ত যাত্রা (Short Termination), সংক্ষিপ্ত সূচনা (Short Origination) এবং ডাইভারশন করা হয়েছে।

যেসব ট্রেন টালা স্টেশনে যাত্রা শেষ করবে (Short Termination):

৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল (বিকেল ৪:৩৪)

৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ লোকাল (বিকেল ৪:১৪)

৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল (সন্ধ্যা ৬:৫৮)

যেসব ট্রেন টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে (Short Origination):

৩০৩৩১ হাবড়া লোকাল (সন্ধ্যা ৬:১২)

৩০১১১ ব্যারাকপুর লোকাল (সন্ধ্যা ৭:৩৫)

৩০৩১৩ বারাসাত লোকাল (রাত ৮:৪৭)

ঘুরপথে শিয়ালদহ উত্তর ও অন্যান্য স্টেশনে ট্রেন নিয়ন্ত্রণ:

৩০১৪৪ গেদে-মাঝেরহাট লোকাল (বিকেল ৬:৫৫) কাকুড়গাছি হয়ে শিয়ালদহ উত্তরের দিকে যাবে।

৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল (রাত ৮:২০) শিয়ালদহ উত্তর স্টেশন থেকে ছাড়বে।

৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট লোকাল কাকুড়গাছি-বালিগঞ্জ ঘুরপথে যাবে।

৩০৩৫৩ ও ৩০১৩৫ মাঝেরহাট থেকে ছাড়া লোকাল দুটি বালিগঞ্জ-কাকুড়গাছি ঘুরপথে পরিচালিত হবে।

৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে।

৩০৪১৬ শিয়ালদহ-বিবিডি বাগ লোকাল এবং ৩০৪৫১ বিবিডি বাগ-ব্যারাকপুর লোকালের ক্ষেত্রে মাঝেরহাট থেকেই যাত্রা নিয়ন্ত্রণ করা হবে।

যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত দিনে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের সঠিক সময়সূচি যাচাই করে ভ্রমণ পরিকল্পনা করুন।