মুক্তির আগেই ১০০ কোটির বিস্ফোরণ! ইতিহাস গড়ে বক্সঅফিস কাঁপাচ্ছে রণবীর-যশের ‘রামায়ণ’

প্রেক্ষাগৃহে ছবি মুক্তির এখনও দু’দিন বাকি, অথচ তার আগেই বক্সঅফিসে যেন সুনামি বয়ে চলেছে! ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করে মুক্তির আগেই ১০০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলল নিতেশ তিওয়ারির বহুপ্রতিক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর ও দক্ষিণী সুপারস্টার যশের যৌথ উপস্থিতিতে বিশ্বজুড়ে শুরু হয়েছে টিকিট পাওয়ার অনস্টপেবল ঝড়।

আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। তার ঠিক দু’দিন আগেই প্রথম সপ্তাহান্তের গ্লোবাল অ্যাডভান্স বুকিং থেকে সিনেমাটি ১০০ কোটি টাকার ব্যবসার গণ্ডি পার করে ফেলেছে। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এই পরিসংখ্যান অত্যন্ত অভূতপূর্ব।

ভারতে টিকিট বিক্রির অবিশ্বাস্য পরিসংখ্যান ট্রেড পোর্টাল ‘স্যাকনিল্ক’ (Sacnilk)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই সিনেমাটি ৭৬.৪৯ কোটি টাকার অগ্রিম বুকিং সংগ্রহ করেছে (ব্লক করা আসনসহ)। আর ব্লক করা আসন বাদ দিলেও ভারতে নিট আয় দাঁড়িয়েছে ৬০.৬৯ কোটি টাকা।

দেশজুড়ে প্রায় ৬৭ হাজার ৯০১টি শো-তে এখনও পর্যন্ত মোট ১৯.৫৩ লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ব্লক করা আসন বাদ দিলেও বিক্রিত টিকিটের সংখ্যা ছাড়িয়েছে ১৫.৩৫ লক্ষ। যার সিংহভাগই আসছে ছবির হিন্দি সংস্করণ থেকে।

বর্তমানে সব ধরনের প্রিমিয়াম ফরম্যাটে (IMAX, 3D সহ) বিশ্বজুড়ে টিকিটের চাহিদা এখন তুঙ্গে। মহাকাব্যিক গল্প আর আধুনিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে তৈরি এই ছবি বক্সঅফিসের পুরনো সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে বলেই মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা।

Pratik Saha
  • Pratik Saha