ওমর আবদুল্লার বিয়েতেই যত আপত্তি! জামাত প্রধানের চাঞ্চল্যকর দাবি, ‘বিয়ে মানা যায় না যদি না হয়…’

সোশ্যাল মিডিয়ায় নিজেরাই নিজেদের বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) এবং বিশিষ্ট সাংবাদিক নিধি রাজদান (Nidhi Rajdan)। কিন্তু এই জুটির সুখের সংসারে আইনি বা পারিবারিক নয়, একেবারে ধর্মীয় কাঁটা হয়ে বিঁধল বিতর্ক। এই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে তীব্র আপত্তি তুললেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা মুফতি শাহাবুদ্দিন রজভি বরেলভি।
মৌলানা শাহাবুদ্দিনের স্পষ্ট দাবি, শরিয়তের বিধান অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। শুধু তাই নয়, এই বিয়েকে সিলমোহর দিতে হলে নিধি রাজদানের ধর্মান্তরণ হওয়া উচিত ছিল বলেও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। দুই তারকার এই সম্পর্ক ও বিয়ে নিয়ে জামাত প্রধানের এমন মন্তব্যের পর থেকেই রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এই ধর্মীয় তরজা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।