‘পাঞ্জাবিদের লড়াই শেখাবেন না!’ দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে দাঁড়িয়ে কাকে হুঁশিয়ারি দিলেন দিলজিৎ?

সমস্ত বাঁধা ও বিতর্ক কাটিয়ে অবশেষে সুরের মায়াজালে শুরু হলো পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বহুল প্রতীক্ষিত ‘অরা ইন্ডিয়া ট্যুর’। শুক্রবার নয়াদিল্লির ঐতিহাসিক জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক বিশাল ও জমকালো কনসার্টের আয়োজন করা হয়। প্রায় ৭০ হাজারেরও বেশি দর্শকের সমাগমে মঞ্চে উঠে একের পর এক হিট গান পরিবেশন করার পাশাপাশি সমালোচকদের কড়া জবাব দেন এই বিশ্বখ্যাত পাঞ্জাবি তারকা। একই সাথে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য দিল্লি পুলিশ, সিআরপিএফ (CRPF) এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকে (DMRC) বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।

কনসার্টের শুরুতেই দিলজিৎ তাঁর জনপ্রিয় গান ‘মোরনি’ দিয়ে স্টেডিয়ামজুড়ে উন্মাদনা ছড়িয়ে দেন। এরপর ‘G.O.A.T.’, ‘ইক কুড়ি’, ‘লালকারা’, ‘নয়না’, ‘কিন্নী কিন্নী’, ‘পাঞ্জতারা’ এবং ‘সাঁসো কি মালা’-র মতো কালজয়ী সব পরিবেশনায় দর্শককদের আবেগে ভাসান। অনুষ্ঠানের মাঝে দায়িত্বরত এক পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আপনাদের মাঝেই আমি আমার মাকে দেখতে পাচ্ছি।”

সাম্প্রতিক ‘সতলুজ’ সিনেমা সংক্রান্ত রাজনীতি ও ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে দিলজিৎ কড়া সুর চড়ান। তিনি স্পষ্ট জানান, “যে সিনেমাটি নিয়ে আপনারা মজা করছেন, সেই যশবন্ত সিং খালরা জির বায়োপিকের জন্য আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে। পাঞ্জাবিদের শেখাবেন না কীভাবে লড়াই লড়তে হয়।” দিলজিতের এই বক্তব্যের পর সোশাল মিডিয়ায় অভিজিৎ ডিপকেও প্রতিক্রিয়া জানিয়েছেন। আকাশে ‘পাঞ্জাবি আ গয়ে ওয়ে!’ বার্তার ড্রোন শো-এর মাধ্যমে দিল্লির পর্ব শেষ করে এখন দিলজিৎ পাড়ি দিচ্ছেন ইন্দোর, আহমেদাবাদ, মুম্বই ও কলকাতায়।