স্কুলে বোমা হামলার নেপথ্যে দেশবিরোধী চক্রান্ত! ৫ লক্ষ ভুয়া ইমেল আইডি সহ ATS-এর জালে খোদ হ্যাকার

ভুয়া পরিচয় ব্যবহার করে লক্ষাধিক নকল ইমেল আইডি তৈরি এবং তা ভারত-বিরোধী শক্তিগুলির কাছে বিক্রি করার অভিযোগে উত্তর প্রদেশ সন্ত্রাস দমন স্কোয়াড (UP ATS)-এর হাতে গ্রেপ্তার হলেন এক যুবক। ধৃতের নাম অঙ্কিত শঙ্খওয়ার (২৪)। কানপুর থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর ল্যাপটপ থেকে প্রায় ৫ লক্ষ ভুয়া ইমেল আইডি উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই ইমেল আইডিগুলির মাধ্যমেই দেশের বিভিন্ন স্কুলের পাশাপাশি দিল্লি ও নয়ডার শিক্ষা প্রতিষ্ঠানে ভীতি তৈরির জন্য বোমা হামলার হুমকি মেল পাঠানো হতো।
আন্তর্জাতিক যোগসূত্র ও ক্রিপ্টো লেনদেন
ইউপি এটিএস সূত্রে জানা গেছে, ধৃত অঙ্কিত এই লক্ষ লক্ষ ভুয়া ইমেল আইডি তৈরি করে পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দেশের ভারত-বিরোধী বিভিন্ন চক্রের কাছে বিক্রি করত। এর বিনিময়ে সে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। গত ২৮ অক্টোবর কানপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে ATS-এর একটি দল। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ বাজেটাপ্ত করা হয়েছে। ল্যাপটপটি ত তল্লাশি চালিয়ে একাধিক এক্সেল ফাইল এবং সন্দেহজনক ক্রিপ্টো ওয়ালেটের হদিশ মিলেছে।
যেভাবে সামনে এল চক্রটি
সম্প্রতি দিল্লি ও নয়ডার বিভিন্ন স্কুলে লাগাতার বোমা হামলার হুমকি ইমেল আসার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় ও রাজ্য গোত্রপয়েন্দা সংস্থাগুলি। তদন্তে নেমে ‘simenbriones926’ নামক একটি সন্দেহজনক ইমেল আইডির হদিশ মেলে। সেই সূত্র ধরে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে কানপুরের এই যুবকের সন্ধান পায় ইউপি এটিএস। দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির এই নাশকতামূলক ষড়যন্ত্রের পিছনে আর কারা জড়িত এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোন কোন চক্রের যোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতকে জেরা করছেন তদন্তকারীরা।