ইডি দপ্তর থেকে বেরোতেই বিরাট ড্রামা! প্রতারণার অভিযোগে গ্রেফতার মমতা-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন

রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন মমতা-ঘনিষ্ঠ প্রাক্তন প্রতিমন্ত্রী তথা জনপ্রিয় গায়ক ইন্দ্রনীল সেন। বুধবার ইডি (ED) দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তেই কলকাতা পুলিশের একটি বিশেষ দল তাঁকে গ্রেফতার করে। খবর লেখা পর্যন্ত, চন্দননগরের এই প্রাক্তন বিধায়ককে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে।

কী অভিযোগে এই গ্রেফতার? পুলিশ সূত্রের খবর, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো-র (UNESCO) ঐতিহ্যবাহী স্বীকৃতি পাওয়ার পর শহরের বিভিন্ন নামী-দামি মণ্ডপ পরিদর্শনের ‘ভিআইপি পাস’ বিক্রি সংক্রান্ত একটি আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পাস বিক্রি এবং ইউনেস্কো কার্নিভাল সংক্রান্ত এই জালিয়াতির ঘটনায় ইতিমধ্যেই একটি বড় তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র দপ্তরে হাজির হয়েছিলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক। সেই জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সঙ্গে সঙ্গেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় লালবাজারের টিম।

Pratik Saha
  • Pratik Saha