স্ক্রিনে এক ঝলক আসতেই সিনেমা হলে শোরগোল! রণবীরের ‘রামায়ণ’-এ সানি দেওলের এ কী সারপ্রাইজ?

রণবীর কাপুরের বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ এ লেজেন্ড’ আগামী ৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে। তার আগেই লস অ্যাঞ্জেলেসের ‘অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স’-এ এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়ে গেল, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশের অভিনয় ইতিমধ্যেই ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
তবে প্রিমিয়ারের পর সবচেয়ে বড় চমক এসেছে একটি বিশেষ রিভিউ থেকে। এতদিন গুঞ্জন ছিল যে প্রথম পর্বে সানি দেওল থাকবেন না, কিন্তু বাস্তবে বড় সারপ্রাইজ অপেক্ষা করছে ভক্তদের জন্য। জানা গেছে, সিনেমার একেবারে শেষে ‘পোস্ট-ক্রেডিট’ সিনে ভগবান হনুমানের লুকে দেখা যাবে সানি দেওলকে। প্রথম পার্টে তাঁর স্ক্রিন টাইম সংক্ষিপ্ত হলেও, ২০২৮ সালে আসতে চলা সিকে্যুয়েলের জন্য এই পোস্ট-ক্রেডিট সিনটিই ছবির সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে।