মাস শেষেই গ্রহের বড় চাল! গুরু গোচরের প্রভাবে কোন রাশির কপালে রয়েছে রাজযোগ?

বৈদিক জ্যোতিষশাস্ত্র (Vedic Astrology) অনুযায়ী আগামী ৩১ অক্টোবর, ২০২৬ এক বিরাট জ্যোতিষশাস্ত্রীয় পরিবর্তন ঘটতে চলেছে। গ্রহের সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান পরিবর্তনের ফলে তৈরি হতে চলেছে বিশেষ ‘দ্বিদ্বাদশ যোগ’ (Dwidwadash Yog 2026)। জ্যোতিষ গণনা বলছে, এই বিরল সংযোগের ফলে আগামী দিনে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অবিশ্বাস্য আর্থিক সমৃদ্ধি, কর্মক্ষেত্রে অভাবনীয় উন্নতি এবং ব্যবসায় বিশাল লাভের জোরালো সম্ভাবনা রয়েছে।
জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, শিক্ষা ও সমৃদ্ধির কারারক বলে মনে করা হয়। অন্যদিকে মঙ্গল গ্রহ সাহস, শক্তি ও পরাক্রমের প্রতীক। এই দুই প্রভাবশালী গ্রহের বিশেষ গতিপ্রকৃতির কারণে ৩টি নির্দিষ্ট রাশির ভাগ্য পুরোপুরি বদলে যেতে পারে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির কপালে রয়েছে সুখবর।
কর্কট রাশি (Cancer Horoscope): আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে নতুন দিগন্ত
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত সোনালী হতে চলেছে। কেরিয়ারে দীর্ঘদিন ধরে চলা স্থবিরতা ও বাধা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার সময় এটি। চাকরিজীবীরা তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। অফিসে নিজের দক্ষতা প্রমাণ করে পদোন্নতি বা কাঙ্ক্ষিত দায়িত্ব পাওয়ার জোরালো সুযোগ রয়েছে। আর্থিক দিক থেকেও এই সময়ে বড় ধরনের স্বস্তি মিলতে পারে।
তুলা রাশি (Libra Horoscope): পদোন্নতি, ব্যবসা ও আকস্মিক আর্থিক লাভ
দ্বিদ্বাদশ যোগের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে কেরিয়ারে দুর্দান্ত অগ্রগতির যোগ রয়েছে। যাঁরা দীর্ঘকাল ধরে নতুন চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য দারুণ সুসংবাদ অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা বদলির সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে লাভদায়ক হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ হবে।
ধনু রাশি (Sagittarius Horoscope): নতুন চাকরির সুযোগ ও উপার্জনের নতুন পথ
ধনু রাশির অধিপতি খোদ বৃহস্পতি গ্রহ। তাই গুরুর এই রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। কর্মজীবনে বড় পরিবর্তনের পাশাপাশি নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বেকার যুবকদের চাকরি পাওয়ার সুযোগ বাড়বে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে চরম সাফল্য অর্জনের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল।