বিমান থেকে গ্রেপ্তারির পর এবার বড় নির্দেশ! ৫০ হাজারের বন্ডে আদালতের চরম সিদ্ধান্ত অভিজিৎকে নিয়ে

দীর্ঘ আইনি টানাপোড়েন ও ২৪ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর অবশেষে স্বস্তি। শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দিল্লির একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করার পাশাপাশি তাঁকে হেফাজত থেকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার দিল্লি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-এর ১২৬ এবং ১৭০ ধারায় শান্তিভঙ্গের অভিযোগে অভিজিৎকে গ্রেপ্তার করে। এরপর শনিবার সকালে তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করা হয়। বিচারবিভাগীয় প্রক্রিয়া শেষে আদালত তাঁকে শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি দেয়।

কী শর্ত আরোপ করা হয়েছে দীপকের ওপর? আদালতের নির্দেশে অভিজিৎ দীপকে-কে ৫০ হাজার টাকার একটি ‘শান্তি বজায় রাখার মুচলেকা’ (পিস বন্ড)-তে স্বাক্ষর করতে হয়েছে। এই বন্ডের মূল শর্ত হলো— নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি এলাকায় কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট বা শান্তিভঙ্গ করতে পারবেন না। এই মুচলেকায় সই করার পরেই পুলিশি বা বিচারবিভাগীয় হেফাজত থেকে তাঁকে চূড়ান্ত মুক্তি দেওয়া হয়।