মোবাইল গেমিং জগতে চরম বিস্ফোরণ! বাজারে আসছে ইনফিনিক্সের নতুন গেমিং দানব জিটি ৫০ প্রো

ভারতীয় স্মার্টফোন বাজারে গেমারদের অভিজ্ঞতা একধাপ এগিয়ে নিতে আসছে ইনফিনিক্সের নতুন ফ্ল্যাগশিপ গেমিং ফোন ‘ইনফিনিক্স জিটি ৫০ প্রো’ (Infinix GT 50 Pro)। আগামী ২৭শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতে এটি পা রাখতে চলেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি কেনাকাটার জন্য উপলব্ধ হবে। এটি গত বছর বাজারে আসা ব্র্যান্ডের জনপ্রিয় জিটি ৩০ প্রো-এর একটি শক্তিশালী আপগ্রেড সংস্করণ।
চোখধাঁধানো সাইবার মেকা ডিজাইন ও আকর্ষণীয় রঙ: ইনফিনিক্সের নতুন এই গেমিং ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপারকারের অ্যারোডাইনামিক লাইন দ্বারা অনুপ্রাণিত বিশেষ ‘সাইবার মেকা’ ডিজাইন। পেছনের প্যানেলে দেওয়া হয়েছে কেভলার-সদৃশ প্রিমিয়াম টেক্সচার, যা ফোনটিকে হালকা রাখার পাশাপাশি মজবুত লুক প্রদান করে। ফোনটি মূলত দুটি গেমিং-ফোকাসড রঙে পাওয়া যাবে— ‘ব্ল্যাক অ্যাবিস’ (সবুজ অ্যাকসেন্টসহ) এবং ‘রেড ব্লেজ’ (লাল অ্যাকসেন্টসহ)।
হাইড্রোফ্লো লিকুইড কুলিং সিস্টেম: দীর্ঘক্ষণ গেমিংয়ের সময় ডিভাইস ঠান্ডা রাখতে এতে যোগ করা হয়েছে ‘হাইড্রোফ্লো লিকুইড কুলিং সিস্টেম’। এর পেছনের প্যানেলে একটি বিশেষ ‘এক্সপ্লিসিট ভিউপোর্ট’ উইন্ডো রয়েছে, যার মাধ্যমে ভেতরের কুলিং পাইপ ও চ্যানেলগুলি বাইরে থেকেই দৃশ্যমান হয়। থ্রি-ডি এফেক্ট দেওয়া এই কুলিং সিস্টেমে কোম্পানি তাদের নিজস্ব ডুয়াল-পাম্প ও ফ্লো চ্যানেল প্রযুক্তি ব্যবহার করেছে, যা ভারী গেম খেলার সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
ডিসপ্লে ও সম্ভাব্য স্পেসিফিকেশন: গ্লোবাল ভ্যারিয়েন্ট অনুযায়ী, ফোনটিতে থাকতে পারে একটি ৬.৭৮ ইঞ্চির ১.৫K AMOLED LTPS ডিসপ্লে, যা ১৪৪Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আল্টিমেট প্রসেসর, সঙ্গে ১২ জিবি পর্যন্ত LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফোনটি সর্বশেষ অ্যান্ড্রেয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত হবে। এছাড়া দীর্ঘক্ষণ কোনো বাধা ছাড়া গেমিং চাল রাখার জন্য এতে একটি বিশাল ৬৫০০mAh ব্যাটারি এবং সঙ্গে ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হতে পারে। গেমিং ফ্রিকদের নজর কাড়তে ইনফিনিক্সের এই ফোন বাজারে যে বড়সড় ধাক্কা দেবে, তা নিশ্চিত।