মাত্র ১ সপ্তাহেই বিশ্বজুড়ে ৩৮০ কোটির মারকাট ব্যবসা! অজয় দেবগনের কেরিয়ারে ইতিহাস গড়া নতুন রেকর্ড!

বলিউড সুপারস্টার অজয় দেবগনের মোস্টঅ্যাটিসিপেটেড ছবি ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে এমন এক অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছে, যা তাঁর দীর্ঘ সাড়ে তিন দশকের অভিনয় জীবনে এর আগে কোনো ছবিই করতে পারেনি। মুক্তির প্রথম সাত দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৮০ কোটি টাকার গণ্ডি অনায়াসে পেরিয়ে গেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে ছবিটির দুর্দান্ত পারফরম্যান্স এবং ১০০ কোটির কাছাকাছি কালেকশন চলচ্চিত্র বিশেষজ্ঞদেরও হতবাক করেছে। মাত্র ১১০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির প্রথম সপ্তাহেই তার বিনিয়োগের তিনগুণেরও বেশি আয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
সকনিল্ক-এর লেটেস্ট বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে এসে ছবিটি কিছুটা স্লো হলেও ১৩ কোটি টাকার ব্যবসা করেছে। সব মিলিয়ে ছবিটির প্রথম সপ্তাহের ঘরোয়া নেট কালেকশন দাঁড়িয়েছে ২৪৫ কোটি টাকায় এবং গ্রস কালেকশন ২৯৪.৬০ কোটি টাকা ছুঁয়েছে। বিশ্বব্যাপী কালেকশনের হিসেব ধরলে ৭ দিনে ‘দৃশ্যম ৩’-এর মোট আয় এসে দাঁড়িয়েছে রেকর্ড ভাঙা ৩৩৮.৬০ কোটি টাকায়। এই ঝোড়ো সাফল্যের সুবাদে ছবিটি অজয় দেবগনের কেরিয়ারের অন্যতম সেরা হিট ছবি ‘সিংঘম এগেইন’-এর বিশ্বব্যাপী প্রায় ৩৭৮ কোটি টাকার লাইফটাইম কালেকশনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, যেভাবে ছবিটির সুদিন চলছে, তাতে খুব শীঘ্রই এটি অজয় দেবগনের কেরিয়ারের প্রথম ৪০০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে। শুধু তাই নয়, ভক্তদের উন্মাদনা দেখে অনেকেই দাবি করছেন যে ছবিটি শেষ পর্যন্ত ১০০০ কোটির ক্লাবেও নাম লেখাতে পারে।