অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা নিয়ে বড় আপডেট! কবে অ্যাকাউন্টে আসবে ৩০০০ টাকা? জেনে নিন মুখ্যমন্ত্রীর ঘোষণা

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা নিয়ে অপেক্ষার অবসান। পুজোর মাস অক্টোবরে যাঁরা এখনও পর্যন্ত এই প্রকল্পের আর্থিক সহায়তা পাননি, তাঁদের জন্য এল বড় আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, যোগ্য অথচ এখনও বঞ্চিত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলতি মাসের ১৭ তারিখের মধ্যেই ৩০০০ টাকা পৌঁছে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে প্রতি মাসেই নতুন নতুন উপভোক্তাদের এই সরকারি প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে রাজ্যের দেড় কোটিরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেয়েছেন, যা বহু পরিবারে উৎসবের আগে বাড়তি স্বস্তি এনে দিয়েছে। তবে এর পাশাপাশি অভিযোগ উঠছিল যে, সঠিক পদ্ধতিতে আবেদন করা সত্ত্বেও বহু যোগ্য মহিলা এখনও পর্যন্ত একটি কিস্তির টাকাও পাননি। কোথাও কোথাও এই নিয়ে অসন্তোষের পরিবেশও তৈরি হয়েছিল।

এই পরিস্থিতিতে গত মাসে বর্ধমানের একটি কর্মসূচি থেকে বঞ্চিত আবেদনকারীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো যোগ্য মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যাঁর আবেদন ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই সমস্ত বকেয়া টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া নির্দিষ্ট থাকে। সেই নিয়ম মেনে অক্টোবর মাসের কিস্তি এবং বকেয়া টাকা পাওয়ার ক্ষেত্রে আগামী ১৭ অক্টোবরের মধ্যে বড় সুখবর পেতে পারেন বঞ্চিত আবেদনকারীরা। আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালে সরকারের এই পদক্ষেপে চূড়ান্ত স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে।

Pratik Saha
  • Pratik Saha