আর ধোঁয়াশায় থাকতে হবে না! সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কেনার আগে লেবেলে এই রং দেখেই তবে পকেটে হাত দিন

খাবারের প্যাকেটের মতো এবার থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং প্রসাধনী সামগ্রী কেনার ক্ষেত্রেও বিশেষ লেবেলিং বাধ্যতামূলক করল কেন্দ্র। লিগাল মেট্রোলজি (প্যাকেজড কমোডিটিজ়) বিধি ২০১১ সংশোধন করে এই নতুন নিয়ম চালু করা হয়েছে, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
নতুন সংশোধিত বিধি অনুযায়ী, কোনো প্রসাধনী বা নিত্যব্যবহার্য পণ্য সম্পূর্ণ নিরামিষ বা ভেজিটেরিয়ান হলে তার প্যাকেটে সবুজ রঙের বিন্দু বা ডট থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, পণ্যটি নন-ভেজিটেরিয়ান বা আমিষ উপাদানযুক্ত হলে তার গায়ে লাল অথবা বাদামি রঙের বিন্দু রাখতে হবে।
গ্রাহকরা যাতে দোকানে দাঁড়িয়েই পণ্যটি দেখেশুনে সহজে চিনতে পারেন, তার জন্য প্যাকেটের মূল অংশে—যেখানে পণ্যের ছবি বা বড় নাম লেখা থাকে, ঠিক তার ওপরেই এই প্রতীকগুলি রাখা নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কেনাকাটার সময় সাধারণ ক্রেতারা এক পলকেই পণ্যের সঠিক পরিচয় জানতে পারবেন।