সিদ্ধার্থ-কিয়ারার ঘরে কি আসছে নতুন অতিথি? সলমানের একটিমাত্র মন্তব্যে বলিপাড়ায় শুরু হলো তুমুল জল্পনা!

সলমানের কথায় দ্বিতীয় সন্তানের ইঙ্গিত? সিদ্ধার্থ-কিয়ারাকে নিয়ে বলিপাড়ায় শুরু জোর জল্পনা!
বলিউডের অন্যতম চর্চিত ও জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীকে নিয়ে ফের শুরু হয়েছে নতুন গুঞ্জন। তবে এবার কোনো সিনেমা বা প্রজেক্ট নয়, বরং খোদ সুপারস্টার সলমান খানের একটি মজার মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ‘বিগ বস ২০’-এর উইকেন্ড কা ওয়ারে সিদ্ধার্থের সঙ্গে কথা বলতে গিয়ে ভাইজান এমন একটি মন্তব্য করেন, যা থেকেই দম্পতির দ্বিতীয় সন্তান আস নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা।
অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সময় সিদ্ধার্থ জানান, বাবা হওয়ার অনুভূতি তাঁর কাছে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত আনন্দের। তাঁদের ১৫ মাসের মেয়ে সারায়াহ এখন নানা নতুন শব্দ শিখছে, আর তাকে ঘিরেই কাটছে তাঁদের সময়। কথোপকথনের এক পর্যায়ে সলমান তাঁদের প্রেম ও বিয়ের প্রসঙ্গ টেনে আনেন। এরপর সিদ্ধার্থ যখন তাঁদের সন্তানের কথা বলছিলেন, তখন মজা করে সলমান বলেন, আশা করা যায় খুব জলদিই পরিবারে আরও একটি সন্তান আসছে। ভাইজানের এই কথা শুনেই হাসিতে ফেটে পড়েন অভিনেতা।
বাস্তব নাকি নিছক রসিকতা? সলমানের এই মন্তব্যের পরই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি সত্যিই খুব শীঘ্রই ‘গুড নিউজ’ দিতে চলেছেন এই জুটি? ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সালমেরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। এরপর ২০২৫ সালের জুলাই মাসে জন্ম নেয় তাঁদের কন্যা সারায়াহ।
তবে বর্তমান পরিস্থিতিতে সলমানের এই বক্তব্যকে পাকাপাকি কোনো খবর হিসেবে ধরে নেওয়ার উপায় নেই। তারকা দম্পতির তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা না আসায় আপাতত এটিকে সলমনের নিছক রসিকতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সত্যিই সিদ্ধার্থ-কিয়ারার পরিবারে নতুন অতিথি আসার কোনো সম্ভাবনা রয়েছে কি না, তার উত্তর মিলবে কেবল তাঁদের আনুষ্ঠানিক ঘোষণা আসার পরেই।