১০,০০০ এমএএইচ ব্যাটারি ও ৩,৫০০ নিট ব্রাইটনেস! ভারতে এল রেডমির ধামাকা স্মার্টফোন সিরিজ

ভারতীয় বাজারে মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে নতুন স্মার্টফোন সিরিজ নিয়ে এল শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে প্রতীক্ষিত Redmi Note 17 Pro এবং Redmi Note 17 Pro Max। অসাধারণ ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং বিশাল ব্যাটারি ব্যাকআপের সুবাদে লঞ্চের পর থেকেই টেক প্রেমিদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়েছে এই সিরিজটি নিয়ে।
ডিসপ্লে ও পারফরম্যান্স
নতুন এই লাইনআপের দুটি ফোনেই রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড (1.5K AMOLED) ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩,৫০০ নিট পর্যন্ত পীক ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসরের কথা বলতে গেলে, রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স মডেলে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ সিরিজ চিপসেট (Snapdragon 6 Gen 5)। অন্যদিকে, স্ট্যান্ডার্ড রেডমি নোট ১৭ প্রো মডেলে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস সিরিজের প্রসেসর। দুটি ফোনেই অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩ (HyperOS 3)।
ক্যামেরা ও বিশাল ব্যাটারি ব্যাকআপ
এই সিরিজের মূল আকর্ষণ হলো এর ব্যাটারি ক্ষমতা। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স মডেলে দেওয়া হয়েছে তাক লাগানো ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি, রেডমি নোট ১৭ প্রো মডেলে রয়েছে ৯,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফটোগ্রাফির জন্য দুটি ফোনেই রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মূল সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া সেলফির জন্য প্রো ম্যাক্স মডেলে ৩২ মেগাপিক্সেল এবং প্রো মডেলে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
দাম ও লভ্যতা
Redmi Note 17 Pro: এই মডেলটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৩৬,৯৯৯ টাকা থেকে। এছাড়া ৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।
Redmi Note 17 Pro Max: এই প্রিমিয়াম মডেলটির ৮ জিবি ও ২৫৬ জিবি সংস্করণের দাম শুরু হচ্ছে ৪৯,৯৯৯ টাকা থেকে এবং এর টপ-এন্ড ১২ জিবি ও ২৫৬ জিবি সংস্করণের দাম ৫৫,৯৯৯ টাকা।
গ্রাহকরা এসবিআই (SBI), অ্যাক্সিস ব্যাংক (Axis Bank) এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংক (IDFC First Bank)-এর কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে রেডমি নোট ১৭ প্রো এবং ২৩ সেপ্টেম্বর থেকে প্রো ম্যাক্স মডেলটির বিক্রি শুরু হবে।