ফ্রিজে রেখেও শুকিয়ে যাচ্ছে লেবু? এই ৩টি জাদুকরি উপায়ে মাসভর টাটকা রাখুন!

বাজার থেকে অনেক লেবু কিনে এনেছেন অথচ কিছুদিন যেতে না যেতেই সেগুলো শুকিয়ে বা পচে যাচ্ছে? আর চিন্তা নেই! ফুড ইনফ্লুয়েন্সার অঞ্জলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ফ্লেভারফুল স্পোন্স’-এ লেবু দীর্ঘদিন টাটকা ও রসালো রাখার দারুণ কিছু কার্যকরী উপায় শেয়ার করেছেন।

প্রথম ও সবচেয়ে সহজ উপায়টি হলো একটি এয়ারটাইট জারে জল ভরে তার মধ্যে লেবুগুলি ডুবিয়ে রাখা। দ্বিতীয়ত, লেবুর গায়ে সামান্য সর্ষের তেল মাখিয়ে এয়ারটাইট পাত্রে রাখলেও তা দীর্ঘদিন ভালো থাকে। আর তৃতীয় ও সবচেয়ে কার্যকরী উপায়টি হলো, প্রতিটি লেবু আলাদা করে টিস্যু পেপারে ভালোভাবে জড়িয়ে জারে বন্দি করে রাখা। এর ফলে লেবু এক মাসেরও বেশি সময় ধরে একদম তাজা ও রসালো থাকে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty