‘স্পেশাল ২৬’ সিনেমার রিয়েল লাইফ ট্রেলার! আসল ইনকাম ট্যাক্স অফিসারকে সঙ্গে নিয়ে কোটি টাকার চাঁদাবাজি

মুম্বইয়ের আন্ধেরি পুলিশ এক চাঞ্চল্যকর অপরাধচক্রের সন্ধান পেয়েছে, যা হুবহু ‘স্পেশাল ২৬’ সিনেমার কায়দায় এক ব্যবসায়ীর অফিসে ভুয়ো ইনকাম ট্যাক্স ও ক্রাইম ব্রাঞ্চের রেড চালায়। অভিযোগ, অভিযুক্তরা ব্যবসায়ীর অফিস থেকে প্রায় ১ কোটি টাকা রঙদারি বা extortion দাবি করে। সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর বিষয় হলো, এই ফেক টিমে ভুয়ো অফিসারদের পাশাপাশি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আসল ইনপেক্সর ও ট্যাক্স অ্যাসিস্ট্যান্টও জড়িত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই পুরো ষড়যন্ত্রের মূল মাথা হল ওই ব্যবসায়ীরই এক প্রাক্তন ড্রাইভার সন্তোষ উদয় খোপরকর। কাজের সূত্রে বনিবনা না হওয়ায় এবং বেতন না দিয়ে তাড়িয়ে দেওয়ায় প্রতিশোধ নিতে সে এই ছক কষে। গত সপ্তাহে অন্য সহযোগীদের নিয়ে সে অফিসে ঢুকে সবাইকে জিম্মি করে এবং মামলার ভয় দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা করে। ভুক্তভোগী ব্যবসায়ী আন্ধেরি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ টেকনিক্যাল সার্ভিল্যান্সের সাহায্যে দুই ইনকাম ট্যাক্স কর্মীসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে।