কয়েকদিনের মধ্যেই ঝকঝকে ফর্সা ত্বক! ঘরোয়া এই জাদুকরী উপায়টি জানলে চমকে যাবেন

আধুনিক ব্যস্ত জীবনযাত্রা, ধুলোবালি, দূষণ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে মুখের প্রাকৃতিক ঔজ্জ্বল্য দ্রুত হারিয়ে যায়। পার্লারের হাজারো কেমিক্যালযুক্ত ফেসিয়াল বা দামি প্রসাধনী ব্যবহার করেও অনেক সময় স্থায়ী কোনো ফল পাওয়া যায় না। অথচ একটু সচেতন হয়ে রান্নাঘরের কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে নিয়মিত যত্ন নিলেই ত্বক হয়ে উঠতে পারে নিখুঁত, দাগহীন ও উজ্জ্বল। বিউটি ও স্কিন কেয়ার বিশেষজ্ঞদের মতে, ত্বকের ভেতরের পুষ্টি জোগাতে এবং মেলানিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ঘরোয়া উপায়ের বিকল্প নেই।

ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি একটি অত্যন্ত কার্যকরী প্যাক ব্যবহার করতে পারেন। এর জন্য প্রয়োজন কাঁচা হলুদ গুঁড়ো, বেসন, টকদই এবং পাতিলেবুর রস। প্রথমে একটি পরিষ্কার বাটিতে দুই চামচ বেসন, এক চিমটি কাঁচা হলুদ, এক চামচ টকদই এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

ব্যবহারের নিয়ম: প্রথমে মুখ ভালো করে ফেসওয়াশ বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এরপর ব্রাশ বা আঙুলের সাহায্যে পুরো মুখে ও গলায় এই প্যাকটি সমানভাবে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না প্যাকটি শুকিয়ে আসে। এরপর হালকা উষ্ণ জল দিয়ে আলতোভাবে ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এই নিয়মটি মেনে চললে ত্বকের মৃত কোষগুলো দূর হবে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফুটে উঠবে। নিয়মিত এই প্রক্রিয়াটি চালিয়ে গেলে মাত্র কয়েক দিনের মধ্যেই ত ত্‍বকের ত তফাত স্পষ্ট দেখতে পাবেন।