উৎসবের মরশুমের আগেই মিলল বড় চাকরির সন্ধান, ব্যাঙ্ক অফ বরোদার সংস্থায় প্রকাশ পেল ২,০৪৯টি শূন্যপদের বিজ্ঞপ্তি!

আসন্ন দুর্গাপূজার ঠিক আগে দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এক বিরাট সুযোগ নিয়ে হাজির হয়েছে দুটি দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান— রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং ব্যাঙ্ক অফ বরোদার সহযোগী সংস্থা বরোদা গ্লোবাল শেয়ার্ড সার্ভিসেস লিমিটেড (BGSSL)। এই দুই সংস্থায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি সরকারি ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়তে চান, তবে এই প্রতিবেদনটি আপনার জন্যই।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চুক্তিভিত্তিক নিয়োগ:
দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে মেডিক্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে এই নিয়োগ করা হলেও কাজের দক্ষতার ওপর ভিত্তি করে পরবর্তীতে মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে। এই পদে নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষণীয় পারিশ্রমিক পাবেন, যেখানে প্রতি ঘণ্টার জন্য ১ হাজার টাকা করে নির্ধারিত করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, যাঁদের জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। তবে শর্ত একটাই, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদনের শেষ তারিখ ও পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র জমা দিতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। চাকরির পোস্টিং হবে সুন্দর এবং মনোরম রাজ্য গোয়াতে।
ব্যাঙ্ক অফ বরোদার সহযোগী সংস্থায় ২,০৪৯টি শূন্যপদে নিয়োগ:
অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদার সহযোগী প্রতিষ্ঠান বরোদা গ্লোবাল শেয়ার্ড সার্ভিসেস লিমিটেড (বিজিএসএসএল) দেশজুড়ে বিভিন্ন বিভাগে বিশাল সংখ্যক কর্মী নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সর্বমোট ২,০৪৯টি শূন্যপদ পূরণ করা হবে। সবচেয়ে বড় বিষয় হলো, এই নিয়োগে যেমন অভিজ্ঞ প্রার্থীরা সুযোগ পাবেন, তেমনই নতুন চাকরিপ্রার্থীরাও বিভিন্ন বিভাগে নিজেদের কেরিয়ার শুরু করতে পারবেন।
কোন কোন বিভাগে মিলবে সুযোগ?
বিজিএসএসএল প্রকাশিত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, কালেকশন, ডিজিটাল ব্যাঙ্কিং, গ্লোবাল ট্রেড সার্ভিসেস, রিটেল সেলস, হিউম্যান রিসোর্সেস, ইনফরমেশন টেকনোলজি, ফিল্ড কালেকশন এবং ডিজিটাল অনবোর্ডিংয়ের মতো আধুনিক ও বহুমুখী বিভাগগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:
ব্যাঙ্ক অফ বরোদার এই সংস্থায় বিভিন্ন পদে আবেদন প্রক্রিয়া গতকাল, ১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। ফলে আর দেরি না করে ইচ্ছুক প্রার্থীরা দ্রুত অফিশিয়াল পোর্টালের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলুন। উৎসবের মরশুমে হাতছাড়া করবেন না এই সুবর্ণ সুযোগ।