৯ সেপ্টেম্বর গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত ‘গেরুয়া সম্মান যাত্রা’, নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

আগামী ৯ সেপ্টেম্বর কলকাতার বুকে আয়োজন করা হয়েছে এক বিশেষ রাজনৈতিক কর্মসূচির। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেরুয়ার মর্যাদা, ত্যাগ এবং আদর্শকে সামনে রেখে বের করা হবে ‘গেরুয়া সম্মান যাত্রা’। বিকেল ৩টে নাগাদ শুরু হতে যাওয়া এই বিশাল পদযাত্রায় সরাসরি নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিগত দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে স্লোগান যুদ্ধ এবং বাইরে তথাকথিত ‘দিমাগী নকশালদের’ বাড়বাড়ন্ত নিয়ে বারবার সোচ্চার হয়েছে বিজেপি। রাজ্যের ক্ষমতার পরিবর্তনের পর যাদবপুরের চত্বরে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়ার মতো কর্মসূচিও রূপায়ণ করেছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, আসন্ন এই পদযাত্রার মাধ্যমে সেই বার্তাটিকেই আরও জোরালো করতে চাইছে শাসক দল। গোলপার্ক থেকে যাদবপুরের এই হাই-ভোল্টেজ রুট এবং মুখ্যমন্ত্রীর খোদ নেতৃত্বে এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।