হাজার হাজার তরুণের চাকরি পাওয়ার সুযোগ! দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক নিয়ে এল দারুণ মাস্টারপ্ল্যান!

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) বড় ধরনের সম্প্রসারণ ও নিয়োগের প্রস্তুতি শুরু করেছে। ব্যাঙ্কের চেয়ারম্যান সি. এস. শেঠী স্পষ্ট করে দিয়েছেন যে, চলতি অর্থবছরে ব্যাঙ্কের মূল ফোকাস রয়েছে দেশজুড়ে ব্যবসার পরিধি বাড়ানো এবং তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর। এর ফলে ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে ইচ্ছুক লাখ লাখ বেকার ও চাকরিপ্রার্থীর জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি হতে চলেছে।

নিয়োগ ও সম্প্রসারণের মূল দিকগুলি:

  • ১২,০০০ পর্যন্ত নতুন কর্মী নিয়োগ: চলতি অর্থবছরে ব্যাঙ্ক ক্লার্ক থেকে শুরু করে অফিসার স্তর পর্যন্ত প্রায় ১১,০০০ থেকে ১২,০০০ কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে। গত বছর যেখানে এসবিআই মোট ২৫,৬৩৩৫ জন কর্মী নিয়োগ করেছিল, সেখানে এই বছর সাধারণ ব্যাঙ্কিং কাজকর্ম সুচারু করতে ক্লার্ক পদে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

  • ২৫০টি নতুন শাখা খোলার টার্গেট: দেশের যে সমস্ত নতুন আবাসিক এলাকা এবং বানিজ্যিকভাবে সক্রিয় জেলাগুলিতে ব্যাঙ্কের শাখা এখনও পৌঁছায়নি, সেই ফাঁক পূরণে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই পরিকল্পনা অনুযায়ী চলতি অর্থবর্ষে দেশজুড়ে প্রায় ২০০ থেকে ২৫0টি নতুন ব্রাঞ্চ খোলা হবে।

  • আইটি (IT) ক্ষেত্রে ভিন্ন কৌশল: বিগত বছরগুলিতে আইটি সেক্টরে বড় সংখ্যায় এক্সপার্ট নিয়োগ করা হলেও, এই বছর মূল জোর দেওয়া হচ্ছে সাধারণ ব্যাঙ্কিং কার্যক্রম এবং পরিধি বিস্তারের ওপর।

নতুন এই শাখাগুলি চালু হলে যেমন সাধারণ গ্রাহকরা আরও সহজে ব্যাঙ্কিং পরিষেবা পাবেন, তেমনই বেকার যুবক-যুবতীদের জন্য সরকারি ক্ষেত্রে বড় পরিসরে কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে।