কম দামে তাক লাগানো ফিচার! জলের দরে নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে এল শাওমি

স্মার্টওয়াচের বাজারে বড় ধামাকা নিয়ে এল টেক জায়ান্ট শাওমি (Xiaomi)। গ্লোবাল মার্কেটে লঞ্চ হলো কোম্পানির একেবারে নতুন এবং নজরকাড়া Xiaomi Smart Band 11 Active। অত্যন্ত হালকা ওজন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের সুবাদে লঞ্চের পর থেকেই গ্যাজেট প্রেমীদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে এই ফিটনেস ব্যান্ডটিকে ঘিরে।
২১ দিনের মেগা ব্যাটারি ব্যাকআপ
এই স্মার্ট ব্যান্ডের সবচেয়ে বড় হাইলাইট হলো এর শক্তিশালী ব্যাটারি। মাত্র ৩০Mh-এর ব্যাটারিযুক্ত এই ডিভাইসটি একবার সম্পূর্ণ চার্জ করলে হালকা ব্যবহারে টানা ২১ দিন পর্যন্ত সচল থাকতে পারে। এমনকি, হার্ট রেট এবং স্ট্রেস মনিটরিংয়ের মতো ফিচারগুলি নিয়মিত ব্যবহার করলেও এটি একটানা প্রায় ৮ দিন পর্যন্ত সার্ভিস দেবে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে ম্যাগনেটিক চার্জার, যা ১২০ মিনিটের কম সময়ে ফুল চার্জ হয়ে যায়।
স্টাইলিশ লুক ও ডিসপ্লে
মাত্র ১৮ গ্রাম ওজনের (স্ট্রাপ ছাড়া) এই ব্যান্ডটি অত্যন্ত স্লিক ও লাইটওয়েট। এতে দেওয়া হয়েছে ১.৪৭ ইঞ্চির বড় TFT ডিসপ্লে, যার রেজোলিউশন ১৭২×৩২০ পিক্সেল এবং এটি ৬0Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে ২.৫D কার্ভড গ্লাস এবং ১০০টিরও বেশি আকর্ষণীয় ওয়াচ ফেস (Watch Faces), যা ব্যবহারকারী নিজের পছন্দমতো কাস্টমাইজ করতে পারবেন। এটি ব্ল্যাক, গ্রে এবং পমেলো পিংক— এই তিনটি দারুণ রঙে উপলব্ধ।
হেলথ ও স্পোর্টস ফিচার্স
ফিটনেস ফ্রিকদের জন্য এই ব্যান্ডে রয়েছে ৫০টিরও বেশি স্পোর্টস মোডস (Sports Modes)। পাশাপাশি এতে উপস্থিত পিপিজি (PPG) সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটারের সাহায্যে সার্বক্ষণিক হার্ট রেট, রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2), ঘুমের মান এবং মানসিক চাপের (Stress) নিখুঁত ট্র্যাক রাখা যায়। এছাড়া ডিভাইসটি 5ATM ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় জলের নিচেও এটি সুরক্ষিত থাকে।
বর্তমানে গ্লোবাল মার্কেটে এর দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩,০০০ থেকে ৪,০০০ টাকার (৩৫-৪৫ ডলার) মধ্যে রাখা হয়েছে। তবে ভারতে এটি কবে এবং কত দামে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও সংস্থার তরফে কিছু জানানো হয়নি।