হাতে চাকরি, উপচে পড়া ব্যাঙ্ক ব্যালেন্স! মঙ্গলের কৃপায় ভাগ্য ফিরছে এই ৪ রাশির

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সাহস, শক্তি ও আত্মবিশ্বাসের কারক গ্রহ হল মঙ্গল এবং জ্ঞান, বুদ্ধির কারক বৃহস্পতি। চলতি মাসের শুরুতেই এই দুই গ্রহের বিশেষ অবস্থানের ফলে তৈরি হয়েছে বিরল ‘দ্বিদ্বাদশ যোগ’। ১ সেপ্টেম্বর থেকেই ৩০ ডিগ্রি কোণে একে অপরের মুখোমুখি হয়েছে মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহ এই যোগ সক্রিয় থাকার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ শুভ পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে আর্থিক অস্বচ্ছলতা কেটে গিয়ে আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কোন ৪ রাশির ভাগ্য খুলছে এই সময়ে?

মেষ রাশি এই রাশির জাতক-জাতিকাদের জন্য দ্বিদ্বাদশ যোগের সময়কাল অত্যন্ত লাভজনক হতে চলেছে। এই সময়ে দীর্ঘদিনের চেষ্টার পর পছন্দের চাকরি বা নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। ভাগ্য পুরোপুরি পাশে থাকায় কেরিয়ারে বড় সাফল্যের দেখা মিলবে। আয়ের নতুন পথ উন্মুক্ত হওয়ায় আর্থিক সংকট কেটে যাবে এবং মনও প্রফুল্ল থাকবে।

সিংহ রাশি মঙ্গল ও বৃহস্পতির এই সংযোগ সিংহ রাশির ভাগ্য সম্পূর্ণ বদলে দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। এমনকি নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও এই সময়টি অত্যন্ত অনুকূল। প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল ভালো হওয়ার পাশাপাশি বিদেশে যাত্রার সুযোগও তৈরি হতে পারে।

মীন রাশি দ্বিদ্বাদশ যোগের প্রভাবে মীন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। কর্মক্ষেত্রে সমস্ত জটিলতা ও ঝামেলা মিটে গিয়ে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময়ে হঠাৎ করেই আয় বহুগুণ বেড়ে যাওয়ার ফলে সমস্ত আর্থিক সমস্যার সমাধান হবে এবং হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স।

ধনু রাশি দ্বিদ্বাদশ যোগের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকারা জীবনের একটি দুর্দান্ত সময় পার করবেন। জীবনের বহু পুরনো সমস্যার সমাধান হয়ে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগবে। বড় কোনো চাকরি পাওয়ার পাশাপাশি আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া যাবে। সব মিলিয়ে পজিটিভ মানসিকতা নিয়ে জীবনের বড় স্বপ্নগুলো পূরণ করার সেরা সময় এটি।

(ডিসক্লেমার: এই নিবন্ধটি সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের অনুমানের ওপর ভিত্তি করে লেখা। এর বাস্তব প্রতিফলন নিয়ে কোনো নিশ্চিত দাবি করা হচ্ছে না।)