বিমানবন্দরে সাংসদের উপর হামলা! নিরাপত্তায় এবার অমিত শাহের দ্বারস্থ সৌগত রায়

বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদে থাকাকালীন একটি বৈঠকে যোগ দিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। ৩ সেপ্টেম্বর এই চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৮ অগস্ট। ওই দিন কলকাতা বিমানবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সৌগত রায়। তাঁর অভিযোগ, সেখানে পৌঁছতেই প্রায় পঞ্চাশ জনের একটি উচ্ছৃঙ্খল দল তাঁর গাড়ি ঘিরে ফেলে এবং গালিগালাজ ও শারীরিক নিগ্রহের চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের দাবি ছিল, তিনি যেন বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদ থেকে তাৎক্ষণিকভাবে ইস্তফা দেন। কোনওক্রমে সেই পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে বৈঠকে যোগ দেন তিনি।
তবে সেখানেই শেষ নয়। বৈঠক শেষে বেরোনোর সময় ফের একই দল তাঁকে ঘিরে হামলার চেষ্টা করে। কিন্তু স্থানীয় পুলিশ ও সিআইএসএফ আধিকারিকদের দ্রুত হস্তক্ষেপে তিনি শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পান।
সৌগত রায়ের নিশানায় এবার স্থানীয় দুই বিজেপি বিধায়ক – অরিজিৎ বক্সী ও সৌরভ শিকদার। অমিত শাহকে লেখা চিঠিতে সাংসদ সরাসরি অভিযোগ করেছেন, ওই দুই বিধায়ক বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন এবং তাদের সমর্থন করেছিলেন। এমনকি তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন যে সৌগত রায়কে বৈঠকে কথা বলতে দেওয়া হবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
এর আগেও তাঁর নিজের কেন্দ্রে একবার হামলার শিকার হয়েছিলেন সৌগত রায়। এই ঘটনায় ইতিমধ্যেই এনএসসিবিআই থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি, বিষয়টি লোকসভার স্পিকারকেও জানানো হয়েছে এবং বিশেষাধিকার কমিটির (কমিটি অফ প্রিভিলেজ) কাছে পাঠানোর আবেদনও করেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির শেষাংশে সৌগত রায় আবেদন জানিয়েছেন, “আমার সংসদীয় দায়িত্ব যাতে নির্বিঘ্নে পালন করতে পারি এবং নিজের কেন্দ্রে কার্যকরীভাবে কাজ করতে পারি, তার জন্য আমাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হোক।” তিনি আশা প্রকাশ করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুতর বিষয়টি দ্রুত নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
- Pratik Saha
- হরমুজ বন্ধ, ইজরায়েলেও বড় ধাক্কা! নিজের ফাঁদেই কি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? September 3, 2026
- ১ লক্ষ টাকার সামান্য বেশি দামেই ঝড় তুলতে এল নতুন ইলেকট্রিক স্কুটার, এক চার্জে ছুটবে ২৪৩ কিমি! September 3, 2026
- ভোটের ডিউটিতে কেলোফতে! রাজ্য পুলিশের জন্য একলাফে ৬২ কোটির মেগা বরাদ্দ ঘোষণা সরকারের September 3, 2026
- শিশুদের কান্নার আওয়াজ হারিয়ে কি বুড়োদের দেশ হচ্ছে পৃথিবী? খোদ আমেরিকার চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এল চরম ভয়ের তথ্য! September 3, 2026
- ৫ লক্ষ টাকার চোট সোজা পকেট থেকে কাটবে আমলা-পুলিশদের! আইন ভাঙার খেসারতে নয়াডা কাণ্ডে চরম বিপাকে প্রশাসন September 3, 2026