বাজেটেই বাজিমাত! ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও দুর্দান্ত ফিচারের দুই নতুন ফোন বাজারে আনল বোল্ট!

বাজার কাঁটাতে এবং গ্রাহকদের মন জয় করতে মঙ্গলবার, ২৫শে আগস্ট এক জোড়া নতুন স্মার্টফোন লঞ্চ করল জনপ্রিয় ব্র্যান্ড ফায়ারবোল্ট। তাদের নতুন সাব-ব্র্যান্ড ‘বোল্ট’-এর অধীনে বাজারে এসেছে ‘বোল্ট এস ৫জি’ এবং ‘বোল্ট ইভো’ নামক দুটি দুর্দান্ত হ্যান্ডসেট। বাজেট ফ্রেন্ডলি দামে প্রিমিয়াম সব ফিচার অফার করে টেক মার্কেটে রীতিমতো ঝড় তুলতে প্রস্তুত এই ফোন দুটি। আগামী ১লা সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে এই ফোনগুলির প্রথম সেল শুরু হবে। প্রথম দিনেই মিলবে দুর্দান্ত ক্যাশব্যাক ও হাজার টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট!
উভয় স্মার্টফোনেই দেওয়া হয়েছে একটি বিশাল ৬.৭৯-ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে, যা ৭২০×১৬৪০ পিক্সেল রেজোলিউশন এবং স্মুথ ব্যবহারের জন্য ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের উজ্জ্বলতা সর্বোচ্চ ৬০০ নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে রোদের আলোতেও স্ক্রিন দেখতে কোনো অসুবিধা হবে না। সেলফি তোলার জন্য উভয় ফোনেই মাঝখানে একটি ৮-মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রসেসরের ক্ষেত্রে অবশ্য রয়েছে সামান্য ফারাক; ‘বোল্ট ইভো’ ফোনটি ইউনিসক টি৭২৫০ চিপসেটে চালিত, অন্যদিকে ‘বোল্ট এস ৫জি’ মডেলে শক্তিশালী পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৮২০০ প্রসেসর। ফোন দুটি একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে রান করবে এবং এতে গুগল লেন্স ও এআই-ভিত্তিক ‘সার্কেল টু সার্চ’-এর মতো আধুনিক ফিচার মিলবে।
ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এই ফোন দুটিতে রয়েছে দারুণ চমক। বোল্ট এস ৫জি মডেলে এফ/১.৮ অ্যাপারচার সহ একটি দুর্দান্ত ৬৪-মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে, বোল্ট ইভো ফোরজি ফোনটিতে মিলবে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ক্যামেরার কার্যকারিতা বাড়াতে এতে ফেস আনব্লার এবং নাইট মোডের মতো উন্নত গুগল এআই ইমেজিং ফিচার যুক্ত করা হয়েছে। দীর্ঘ ব্যাকআপের জন্য উভয় ফোনেই রয়েছে শক্তিশালী ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অতিরিক্ত সুবিধা হিসেবে এস ৫জি মডেলে এনএফসি (NFC) প্রযুক্তিও দেওয়া হয়েছে, যার মাধ্যমে গুগল পে বা পেটিএম-এর সাহায্যে খুব সহজেই কন্ট্যাক্টলেস পেমেন্ট করা সম্ভব হবে।
দাম ও ভ্যারিয়েন্টের কথা বলতে গেলে, বোল্ট এস ৫জি (Boltt Ace 5G)-এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের প্রাথমিক দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা এবং শীর্ষস্থানীয় ৮ জিবি + ১২৮ জিবি মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে, বাজেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বোল্ট ইভো (Boltt Evo)-র দাম শুরু হচ্ছে মাত্র ১০,৯৯৯ টাকা থেকে এবং এর ৬ জিবি + ১২৮ জিবি মডেলটি মিলবে ১১,৯৯৯ টাকায়। প্রথম দিনেই ১,০০০ টাকার বিশেষ ছাড় পাওয়ায় বাজেট ক্রেতাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ।