ঈশান কোণে লুকিয়ে রয়েছে সাফল্যের চাবিকাঠি! বাড়ির কোন ভুলেই চরম অমঙ্গল ডাকছেন?

বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রতিটি কোণ বা দিকের নিজস্ব বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এর মধ্যে উত্তর-পূর্ব দিক বা ‘ঈশান কোণ’কে সবচেয়ে পবিত্র ও সংবেদনশীল স্থান হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিকটি স্বয়ং ভগবান শিব এবং দেবত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাড়ির এই অংশটি সঠিকভাবে সাজিয়ে না রাখলে নেমে আসতে পারে বড় বিপর্যয়।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঈশান কোণ হলো প্রাকৃতিক এবং ইতিবাচক শক্তির প্রধান উৎস। বাড়ির উত্তর ও পূর্ব দিক যেখানে মিলিত হয়, সেই স্থানটিকেই ঈশান কোণ বলা হয়। এই দিকটি জল উপাদান এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। তাই বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এই স্থানটি সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকময় রাখা অত্যন্ত জরুরি।

সকালের প্রথম সূর্যরকিরণ এই দিক দিয়েই ঘরে প্রবেশ করে, যা পবিত্রতা এবং ইতিবাচকতার বার্তা নিয়ে আসে। এই কারণে বাড়ির পূজা ঘর বা মন্দির সবসময় উত্তর-পূর্ব দিকে স্থাপন করাই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে অলৌকিক ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে।

তবে বাস্তু মতে, ঈশান কোণে কিছু জিনিস রাখা একেবারেই অনুচিত। এই পবিত্র স্থানে কখনোই ভারী আসবাবপত্র, জঞ্জাল বা দীর্ঘদিন অব্যবহৃত পুরনো জিনিস ফেলে রাখা উচিত নয়। এই নিয়মগুলি অমান্য করলে যেমন আর্থিক উন্নতির পথ বন্ধ হয়ে যেতে পারে, তেমনই পরিবারে অমঙ্গল ডেকে আনতে পারে। তাই বাস্তুর এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললেই ঘরে আসবে অপার সুখ ও সমৃদ্ধি।