সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! এসবিআই থেকে এনটিপিসি—মেগা নিয়োগের তালিকা দেখে নিন এক ক্লিকেই

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য চলতি অগাস্ট মাসটি নিয়ে এল দুর্দান্ত সুখবর। ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে হাজার হাজার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda), এনটিপিসি (NTPC) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর মতো নামী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোট ৯,৭৬৬টি জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে কর্মী নিয়োগ করছে। এর মধ্যে ৭,৬৮০টি রেগুলার পদ এবং ২,০৮৬টি ব্যাকলগ পদ রয়েছে। গত ১১ অগাস্ট থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা ২০৬টি স্পেশ্যালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অফিসার এবং ট্যাক্সেশনের মতো পদ অন্তর্ভুক্ত রয়েছে। গত ৬ অগাস্ট থেকে এই পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে।
যাঁরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের জন্য এনটিপিসি লিমিটেড ১৩৫টি পদে নিয়োগের সুযোগ নিয়ে এসেছে। ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল এবং ইন্সট্রুমেন্টেশন বিভাগে আবেদন প্রক্রিয়া ১২ অগাস্ট থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ২৬ অগাস্ট পর্যন্ত। এছাড়া হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL) টেকনিক্যাল ও প্রফেশনাল পদে লোক নিচ্ছে, যেখানে কম্পিউটার বেসড টেস্ট (CBT), গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।