এ কোন কায়দায় পাচার! বারাণসী বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল ডিআরআই!

বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ডিআরআই (DRI) বড়সড় চোরাচালান চক্রের সন্ধান পেয়েছে। শারজা থেকে আসা এক বিমানযাত্রীর কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ৪৯১.২৯ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ডিআরআই আধিকারিকরা বিমান অবতরণের পর যাত্রীদের ওপর কড়া নজরদারি চালান। তল্লাশির সময় এক যাত্রীর সিটের নিচ থেকে পেস্ট কম্পাউন্ড হিসেবে অত্যন্ত সুচারুভাবে লুকিয়ে রাখা ওই সোনা উদ্ধার করা হয়। সোনা সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, এর আগে গত ২৩ জুলাই বিহার থেকে দিল্লিগামী এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৭.১১ কোটি টাকার বাংলাদেশ থেকে পাচার হওয়া সোনা উদ্ধার করেছিল ডিআরআই। এই ধারাবাহিক ঘটনায় দেশজুড়ে চোরাচালান চক্রের তৎপরতা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।