বর্ষায় চোখ রাঙাচ্ছে আই ফ্লু! অজান্তেই এই মারাত্মক ভুল করছেন না তো?

বর্ষাকালে ভ্যাপসা গরম আর স্যাঁতসেঁতে আবহাওয়ায় ডেঙ্গু-ম্যালেরিয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ‘কঞ্জংটিভাইটিস’ বা আই ফ্লুর মতো সংক্রামক রোগ। এই সমস্যায় চোখের স্বচ্ছ ঝিল্লিতে প্রদাহের সৃষ্টি হয়, ফলে চোখ লাল হওয়া, অতিরিক্ত জল পড়া, জ্বালা এবং পলক আটকে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের মতে, অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই যত্রতত্র স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করেন, যা চোখের মারাত্মক ক্ষতি ডেকে আনে। সংক্রামিত ব্যক্তির তোয়ালে, রুমাল বা ব্যবহৃত জিনিসপত্র থেকেও এই রোগ খুব দ্রুত ছড়ায়। তাই চোখে চুলকানি হলে হাত দেবেন না এবং অন্যের জিনিস শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো লক্ষণ দেখলেই নিজে ওষুধ না কিনে অবিলম্বে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।