সুন্দর, ঘন ও লম্বা চুলের স্বপ্ন কে না দেখেন! কিন্তু বর্তমান ব্যস্ত জীবনযাত্রা, দূষণ আর সঠিক যত্নের অভাবে অল্প বয়সেই শুরু হচ্ছে চুল পড়ার সমস্যা। কেউ চুল পড়ার সমস্যায় জর্জরিত, আবার কারও চুলের জেল্লা হারিয়ে রুক্ষ হয়ে গিয়েছে। বাজারচলতি হাজারো প্রসাধনী ব্যবহার করেও বিশেষ ফল মিলছে না? তাহলে একবার ভরসা রাখুন প্রকৃতির ওপর। মাত্র ১০ দিনেই চুলের জাদুকরী পরিবর্তন আনতে এই ঘরোয়া প্যাকটি হতে পারে আপনার সেরা সঙ্গী।
কেন এই প্যাকটি কার্যকর? এই হেয়ারপ্যাকে ব্যবহৃত প্রতিটি উপাদানে রয়েছে প্রাকৃতিক গুণ:
অ্যালোভেরা: স্ক্যাল্পের আর্দ্রতা ধরে রাখে এবং চুলকে ময়েশ্চারাইজ করে।
কারি পাতা: কারি পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে।
মেথি দানা: চুলের গোড়া মজবুত করতে এবং খুশকি দূর করতে মেথির জুড়ি মেলা ভার।
টক দই: চুলকে কন্ডিশন করে এবং প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে।
কীভাবে তৈরি করবেন এই ম্যাজিক প্যাক? ১. প্রথমে এক চামচ মেথি দানা সারারাত ভিজিয়ে রাখুন। ২. পরদিন সকালে ভেজানো মেথি, এক মুঠো শুকনো কারি পাতা এবং টাটকা অ্যালোভেরা জেল মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। ৩. এবার একটি পাত্রে এই পেস্টের সঙ্গে এক চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিন।
ব্যবহারের নিয়ম:
চুলে তেল লাগানো থাকলে সামান্য শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিন।
মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে দিন।
এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন এই প্যাকটি ব্যবহার করুন।
মাত্র ১০ দিনেই আপনি চুলের ঘনত্ব এবং জেল্লায় এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করবেন। তবে মনে রাখবেন, যেকোনো প্রাকৃতিক উপাদানের গুণ পেতে নিয়মিত ব্যবহারের কোনো বিকল্প নেই।





