‘৪ মে-র পর বিজেপি কর্মীদের গলায় ঝুবে পোস্টার!’ মমতার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দিল্লি

২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ এবার আক্ষরিক অর্থেই তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেই মহিলাদের উস্কানি দিচ্ছেন না, বরং বিজেপি কর্মীদের সামাজিকভাবে বয়কট ও হেনস্থা করার উস্কানিও দিচ্ছেন। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানানোর পর আজ কলকাতার সিইও (CEO) অফিসেও কড়া স্মারকলিপি জমা দিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

বিস্ফোরক ‘পোস্টার’ বিতর্ক বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী একটি জনসভা থেকে হুমকি দিয়েছেন যে, আগামী ৪ মে (ফলাফলের দিন) এর পর বিজেপি কর্মীদের গলায় পোস্টার ঝুলিয়ে বলতে বাধ্য করা হবে যে— ‘আমরা বিজেপি করি না’। বিজেপির দাবি, এটি সরাসরি ভোটারদের এবং দলীয় কর্মীদের ভয় দেখানোর চেষ্টা। সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীদের মতে, মুখ্যমন্ত্রী নিজে অশান্তি ও হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছেন।

বাহিনীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ নকশালবাড়ি ও পাণ্ডবেশ্বরের সভা থেকে মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশে বলেছিলেন, “ঘরে যা আছে তাই নিয়ে বেরিয়ে আসুন”। কেন্দ্রীয় বাহিনী ভয় দেখালে তাদের রুখে দাঁড়ানোর এই বার্তাটিকেই ‘উস্কানিমূলক’ হিসেবে দেখছে বিজেপি। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর এই ধরণের বক্তব্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় বাধা। কমিশন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না করলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গেরুয়া শিবির।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy