সকালে না কি রাতে? মিলনের সেরা সময় নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা, জানলে অবাক হবেন!

বিজ্ঞানীদের একটি বড় অংশের মতে, সকালবেলা (Morning Sex) মিলন স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ফলদায়ক। এর কারণগুলো হলো:

হরমোনের মাত্রা: সকালে পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা সর্বোচ্চ থাকে, যা যৌন উত্তেজনা ও কর্মক্ষমতা বাড়ায়।

এনার্জি বুস্টার: সকালে মিলনের ফলে শরীরে ‘অক্সিটোসিন’ ও ‘ডোপামিন’ হরমোন নিঃসরণ হয়, যা সারাদিন মনকে প্রফুল্ল রাখে এবং কাজের শক্তি জোগায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা: গবেষণায় দেখা গেছে, সপ্তাহে অন্তত দু’দিন সকালে শারীরিক সম্পর্ক স্থাপন করলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়ে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

অন্যদিকে, রাতের (Night Sex) ক্ষেত্রেও কিছু সুবিধা রয়েছে। এটি শরীরের ক্লান্তি দূর করে ‘মেলাটোনিন’ হরমোন নিঃসরণে সাহায্য করে, ফলে গভীর ও আরামদায়ক ঘুম হয়। তবে সারাদিনের কাজের চাপের পর শরীর ক্লান্ত থাকলে রাতের চেয়ে সকালের সময়ই বেশি কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy