প্রেমে প্রতারণার চরম মূল্য! প্রেমিকের গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করল তরুণী, দিল্লিতে চাঞ্চল্য।

উত্তর দিল্লির ওয়াজিরাবাদে এক চাঞ্চল্যকর ঘটনায় প্রেমিকের গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আমিনা খাতুনের সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা বিসর্জিত নামক এক যুবকের দীর্ঘ দু’বছরের সম্পর্ক ছিল। বিসর্জিত নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেও পুলিশ তাঁকে ‘কোয়্যাক’ বা ভুয়ো ডাক্তার বলে শনাক্ত করেছে।

পুলিশকে দেওয়া বয়ানে বিসর্জিত জানান, গত ২৪ ফেব্রুয়ারি তিনি আমিনার বাড়িতে ওঠেন। পরের দিন গভীর রাতে আমিনা তাঁকে দুধে নেশাজাতীয় কিছু মিশিয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে গোপনাঙ্গে আঘাত করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিসর্জিত বিবাহিত—এই তথ্য জানার পরই ক্ষোভে ফেটে পড়েন ওই তরুণী।

গুরুতর জখম অবস্থায় যুবক নিজেই হিন্দু রাও হাসপাতালে পৌঁছান, পরে তাঁকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১১৮(২) ও ১২৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্ত আমিনা খাতুন বর্তমানে পলাতক। তাঁকে গ্রেপ্তারে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy