১৪ মার্চ ব্রিগেড মাতাবেন মোদি! মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ আমন্ত্রণ, রাজনৈতিক মহলে শোরগোল

আগামী ১৪ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সারা রাজ্যে যে ‘পরিবর্তন যাত্রা’ চালাচ্ছে, ১৪ মার্চের এই বিশাল সমাবেশের মাধ্যমেই তার সমাপ্তি ঘটবে। ১০টি রথ রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে সেদিন ব্রিগেডে এসে পৌঁছাবে।

এই জনসভার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হলো প্রধানমন্ত্রীর হাতে একাধিক প্রকল্পের উদ্বোধন। বিজেপি সূত্রে জানা গেছে, সেদিন ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী রাজ্যে জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন।

সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো, এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কেন্দ্র-রাজ্য সম্পর্কের এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেন কি না এবং ওই দিন ব্রিগেডের মঞ্চে শাসক ও বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে কোনো সৌজন্য বিনিময় হয় কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy