জলই জীবন—এই প্রবাদ আমরা সবাই জানি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে জল পান করলে সেই জলই শরীরের জন্য বিপদের কারণ হতে পারে। সম্প্রতি স্বাস্থ্য গবেষকরা জল পান করার কিছু জরুরি নিয়ম সামনে এনেছেন যা আমাদের অনেকেরই অজানা।
বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে জল পান করা একদম উচিত নয়। দাঁড়িয়ে জল খেলে তা সরাসরি তীব্র বেগে পাকস্থলীতে গিয়ে পড়ে এবং ছাঁকন প্রক্রিয়া ব্যাহত করে, যা দীর্ঘমেয়াদে কিডনি ও হাড়ের জয়েন্টের ক্ষতি করতে পারে। সবসময় বসে ছোট ছোট চুমুকে জল পান করা উচিত। এছাড়া, খাওয়ার ঠিক আগে বা পরে প্রচুর জল খেলে হজমে সহায়ক এনজাইমগুলো পাতলা হয়ে যায়, ফলে বদহজম ও গ্যাসের সমস্যা দেখা দেয়।
কতটা জল খাবেন? বিজ্ঞানীরা জানাচ্ছেন, গড়পড়তা ৮ গ্লাস জল সবার জন্য এক নয়। আপনার শরীরের প্রতি ২০ কেজি ওজনের জন্য ১ লিটার জল প্রয়োজন। অর্থাৎ আপনার ওজন যদি ৬০ কেজি হয়, তবে আপনার ৩ লিটার জল প্রয়োজন। আবার ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা জল রক্তনালীকে সংকুচিত করে দেয়, তাই স্বাভাবিক তাপমাত্রার জলই স্বাস্থ্যের জন্য সেরা।