এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ! মঙ্গলবার বিকেলের মধ্যে ৮৫০৫ জন অফিসারের তথ্য চাইল শীর্ষ আদালত

এসআইআর (SIR) মামলায় সোমবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলের মধ্যে ৮৫০৫ জন অফিসারের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বরদাস্ত করা হবে না। পাশাপাশি, ইআরও (ERO) যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, এই মামলার শুনানিতে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার যথেচ্ছ ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি জয়মাল্য বাগচী। সফটওয়্যারের সীমাবদ্ধতা ও যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি বিচার না করে কেবল যন্ত্রের ওপর ভরসা করে নোটিস পাঠানো হচ্ছে। এমনকি নামের মাঝে কেবল ‘কুমার’ থাকলেও মানুষের কাছে নোটিস চলে যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। প্রযুক্তির এই খামতি দ্রুত সংশোধনের ইঙ্গিত দিয়েছে আদালত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy