সিন্ধু জলচুক্তি স্থগিতের পাল্টা চাল! চেনাব নদীতে বিশাল বিদ্যুৎ প্রকল্প শুরু ভারতের, কাঁপছে পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক ও কৌশলগত যুদ্ধ শুরু করল ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করার পর এবার জম্মু-কাশ্মীরের চেনাব নদীতে আটকে থাকা ‘সাওয়ালকোট হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট’-এ গতি বাড়াল মোদি সরকার। রামবান জেলায় ১৮৫৬ মেগাওয়াটের এই মেগা বিদ্যুৎ প্রকল্পের জন্য ৫,১২৯ কোটি টাকার টেন্ডার জারি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা NHPC।

পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয়র প্রাণ কেড়ে নেওয়া সন্ত্রাসবাদী হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে জল-সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, সাওয়ালকোট প্রকল্প বাস্তবায়িত হলে কেবল জম্মু-কাশ্মীরের বিদ্যুৎ ঘাটতিই মিটবে না, বরং সিন্ধু নদীর জলসম্পদকে ভারতের স্বার্থে সর্বোত্তমভাবে ব্যবহার করা সম্ভব হবে। চুক্তি অনুযায়ী ‘নন-কনজাম্পটিভ’ ব্যবহারের অধিকারকে কাজে লাগিয়েই এই মাস্টারস্ট্রোক দিয়েছে নয়াদিল্লি। আগামী ১২ মার্চ থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে। এই প্রকল্পের ফলে রামবান এলাকায় কর্মসংস্থান ও পরিকাঠামোর ব্যাপক উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy