গর্ভাবস্থায় এই ৭টি কাজ ভুলেও নয়, কাঁচা ডিম থেকে পেইন্টের বিষাক্ত রাসায়নিক কীভাবে গর্ভের শিশুর ক্ষতি করে?

গর্ভাবস্থায় নারীদের অত্যন্ত সাবধানে থাকতে হয়। সামান্য ভুল বা অসচেতনতার কারণে অনাগত সন্তানের ক্ষতি হতে পারে। মা এবং গর্ভের শিশুর সুস্বাস্থ্যের জন্য চিকিৎসকরা এ সময়ে মায়ের শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলেন। অনেক হবু মা খামখেয়ালিপনায় নিয়ম-কানুন না মানলে মারাত্মক বিপদ ঘটতে পারে।

এখানে এমন ৭টি কাজ সম্পর্কে আলোচনা করা হলো, যা গর্ভাবস্থায় করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে:

১. রান্না না করা খাবার খাওয়া: স্মোকড সিফুড, কাঁচা ডিম, চিজ বা ভালোভাবে রান্না না করা যেকোনো খাবার পরিহার করতে হবে। এই ধরনের খাবারে ব্যাকটেরিয়া বা পরজীবী থাকতে পারে যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর।

২. ক্যাফেইন গ্রহণ: গর্ভাবস্থায় ক্যাফেইন খাওয়া একেবারেই উচিত নয়। ক্যাফেইন গর্ভবতী নারীর উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব এবং হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে, যা শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

৩. ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ: এমন অনেক ওষুধ আছে, যা গর্ভাবস্থায় সেবন করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। তাই যেকোনো ওষুধ (ভিটামিন বা সাধারণ ওষুধ) খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।

৪. পেইন্ট বা বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শ: ঘরে রঙের কাজ চলাকালীন গর্ভবতী নারীর সেখানে থাকা উচিত নয়। কারণ পেইন্টে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক এবং ক্ষতিকারক দ্রাবক রয়েছে, যা গর্ভবতী নারী ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

৫. উঁচু হিল পরা: গর্ভাবস্থায় উঁচু হিল পরবেন না। হিল পরলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে এবং পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যদি একান্তই পরতে হয়, তবে ৩ ইঞ্চি বা তারও কম হিলের জুতা পরুন।

৬. ধূমপান ও অ্যালকোহল: ধূমপান এবং অ্যালকোহলের মতো ক্ষতিকর অভ্যাস মা ও শিশুর জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এর ফলে গর্ভপাত, অকাল প্রসব (Premature Birth) এবং অন্যান্য জন্মগত সমস্যা হতে পারে।

৭. বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা: গর্ভাবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়। এর ফলে পায়ের পাতা ফুলে যেতে পারে এবং শিরায় সমস্যা বা ভেরিকোজ ভেইনস (Varicose Veins) দেখা দিতে পারে। তাই বিশ্রাম ও হাঁটা-চলার মধ্যে ভারসাম্য বজায় রাখুন।