কমলালেবুর খোসা ও আপেল, রান্নাঘরের জেদি চিটচিটে ময়লা দূর করার দুটি ম্যাজিক উপাদান, স্প্রে তৈরি করুন মাত্র ১৫ মিনিটে!

কমবেশি সবার ঘরেই চিটচিটে ময়লা থাকে, বিশেষ করে রান্নাঘরে আঁঠালো তেলতেলে ময়লা বেশি জমে। এই ময়লা পরিষ্কার করতে গিয়ে অনেক সময় ঝক্কি পোহাতে হয়। তবে এই সমস্যার সমাধান করতে পারে সহজলভ্য কমলালেবু ও আপেল। এই ফলগুলির খোসায় থাকা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খুব সহজেই ঘর পরিষ্কারের কাজ সামলে নেওয়া যায়।
কমলালেবুর খোসায় থাকে লিমোনিন নামক তেল এবং আপেলের খোসায় থাকে ম্যালিক অ্যাসিড। এই দুটি উপাদানই চিটচিটে ও চটচটে ময়লা মুছতে দারুণ কার্যকর। তাছাড়া, এগুলি কাচ ও কাঠের আসবাবপত্র চকচকে রাখতেও সাহায্য করে।
কমলার খোসা দিয়ে যেভাবে পরিষ্কার করবেন:
কমলালেবুর খোসা ব্যবহার করে ঘর পরিষ্কারের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক স্প্রে তৈরি করা যায়।
উপকরণ: একটি পাত্রে কমলার খোসা রাখুন। প্রতি এক লেবুর খোসার জন্য এক কাপ জল দিন।
তৈরির পদ্ধতি: খোসাসহ জল ফুটিয়ে নিন। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে ১৫ মিনিট ওই অবস্থায় রাখুন।
ব্যবহার: জল ঠান্ডা হয়ে গেলে এটি একটি স্প্রে-বোতলে ঢেলে নিন। তেল চিটচিটে ময়লা, কাচ বা কাঠের টেবিলে এই তরল স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে নিলেই দ্রুত পরিষ্কার ও চকচকে হয়ে যাবে।
আপেল দিয়ে যেভাবে পরিষ্কার করবেন:
আপেল দিয়ে পরিষ্কার করা আরও সহজ। আপেলের খোসাও একই উপায়ে সেদ্ধ করে তরল তৈরি করে ব্যবহার করা যায়।
ব্যবহারের উপায়: কমলার খোসার মতোই আপেলের খোসা সেদ্ধ করে তরল তৈরি করুন। এই প্রাকৃতিক তরল দিয়ে খুব চটচটে ময়লাও সহজে পরিষ্কার করা যায়। বিশেষ করে বেসিন বা কাঠের টেবিল মোছার জন্য এটি খুবই কার্যকর।