বেঙ্গালুরুতে আজ থেকে সরসংঘচালক মোহন ভাগবতের বিশেষ ভাষণ, যোগ দেবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা

বিজয়া দশমীর দিন শতবর্ষে পা রাখা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) উদ্যোগে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের পর এবার বেঙ্গালুরুতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৮ ও ৯ নভেম্বর, অর্থাৎ আজ শনিবার ও আগামীকাল রবিবার, বেঙ্গালুরুর পিইএস ইউনিভার্সিটিতে সরসংঘচালক ডঃ মোহন ভাগবত বিশেষ বক্তব্য রাখবেন।

সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে মোহন ভাগবত দেশের চারটি প্রধান কেন্দ্র—নয়া দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও কলকাতায়— “১০০ বছর সংঘ জার্নি: নিউ হরাইজ়ন” শীর্ষক বক্তৃতা দেবেন। ইতিমধ্যেই ২৬, ২৭ ও ২৮ অগস্ট নয়া দিল্লিতে প্রথম পর্বের বক্তৃতা সম্পন্ন হয়েছে।

বেঙ্গালুরুতে আয়োজিত এই অনুষ্ঠানে কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কেরল রাজ্য থেকে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া, শিল্প, সামাজিক সেবা এবং আধ্যাত্মিক জগতের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের সময়সূচি:

আজ, শনিবার: বিকেল ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরসংঘচালক ভাষণ দেবেন।

আগামীকাল, রবিবার (৯ নভেম্বর): সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বক্তব্য রাখবেন তিনি।

অনুষ্ঠানটি সরাসরি আরএসএসের ইউটিউব (www.youtube.com/RSSorg) এবং ফেসবুক (www.facebook.com/RSSorg) পেজে সম্প্রচারিত হবে।