জা‌ল্লিকাট্টু-র ষাঁড় থেকে মাংসের মহিষ — সপ্তাহে ২ দিন এই হাটে ভিড় করে হাজার হাজার ক্রেতা! এর বিশেষত্ব কী?

দু’শো বছরের বেশি পুরনো ঐতিহ্য নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার পোল্লাচি গবাদি পশুর হাট। দক্ষিণ ভারতের বৃহত্তম এই বাজারটি শুধুমাত্র স্থানীয় অর্থনীতি নয়, কৃষিকাজ এবং আঞ্চলিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। কেরল সীমান্ত লাগোয়া এই অবস্থানের কারণে তামিলনাড়ু-কেরল উভয় রাজ্যের ব্যবসায়ীদের কাছেই এই হাট বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ইতিহাস ও আকর্ষণ:

পোল্লাচি মূলত কৃষি-অর্থনীতির জন্য সুপরিচিত। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ব্রিটিশ আমলের আগে থেকেই এই বাজার সক্রিয়। জানা যায়, স্থানীয় রাজাদের সময় এখানে এমনকি হাতি ও ঘোড়ারও কেনাবেচা চলত। বর্তমানে, তামিলনাড়ু ছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এমনকি ওড়িশা থেকেও কৃষক ও ব্যবসায়ীরা এখানে ভিড় করেন।

হাটের দিনক্ষণ ও লেনদেন:

সপ্তাহে দু’দিন— প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার— এই হাটে লেনদেন চলে। শুধুমাত্র গৃহপালিত গরুই এখানে বিক্রি হয়। কেরল সীমান্ত কাছে হওয়ায়, যথাযথ পশুচিকিৎসা পরীক্ষার পর কসাইখানার জন্য কিছু গবাদি পশু সেখানেও পাঠানো হয়। এটি কেরলভিত্তিক পশু ব্যবসায়ীদের জন্য একটি মূল কেন্দ্র।

কৃষকদের জন্য এই বাজার বিশেষ সুবিধা এনেছে। তাঁরা এখানে ষাঁড়, সিন্ধু, গির এবং কাড়াভাই (Karavai) গরুর পাশাপাশি বাছুরও কিনতে আসেন। কাড়াভাই গরুর চাহিদা এখানে সবচেয়ে বেশি।

মঙ্গলে বিশাল কেনাবেচা: সাধারণত মঙ্গলবার ২,০০০ থেকে ৩,০০০ গবাদি পশু বিক্রি হয়।

বৃহস্পতিবার তুলনামূলক কম: বৃহস্পতিবারের বিক্রির সংখ্যা ৫০০ থেকে ১,০০০-এর আশেপাশে থাকে।

দাম ও গবাদি পশুর প্রকারভেদ:

পশুর প্রজাতি এবং ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে দামের পার্থক্য দেখা যায়। জা‌ল্লিকাট্টু (Jallikattu), রে‌কলা (Rekla – গরুর গাড়ির দৌড়) এবং অন্যান্য গ্রামীণ খেলার জন্য এখানে ষাঁড় কেনা হয়।

কাড়াভাই গরু: দাম ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।

প্রজননকারী ষাঁড়: ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

দৌড়ের ষাঁড় (Racing Bulls): এদের দাম সবচেয়ে বেশি, ১ লাখ থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত হয়।

মহিষ: মূলত মাংসের জন্য বিক্রি হয়, দাম ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।

বাছুর: সাধারণত ১৫,০০০ থেকে ২০,০০০ টাকায় বিক্রি হয়।

সপ্তাহে মাত্র দু’দিন বাজার বসলেও, ক্রেতা-বিক্রেতাদের থাকা ও পশুর আশ্রয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং মৌলিক সুবিধা এখানে উপলব্ধ রয়েছে।