বিগ ব্যাশ লিগে অশ্বিন ম্যাজিক! সব বাধা অতিক্রম করে নতুন দিগন্ত খুলতে চলেছেন ভারতীয় স্পিনার

ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ‘বিগ ব্যাশ লিগ’ (Big Bash League) খেলার জন্য প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, অশ্বিন ‘সিডি থান্ডার’-এর সঙ্গে যুক্ত হতে পারেন। অশ্বিন সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছর বয়সী এই খেলোয়াড় মঙ্গলবার আন্তর্জাতিক টি২০ নিলামে ১,২০,০০০ মার্কিন ডলারের ভিত্তি মূল্যের সাথে নিজেকে নথিভুক্ত করেছেন। ‘ফক্স স্পোর্টস’-এর খবর অনুযায়ী, জানুয়ারির শুরুতে ইন্টারন্যাশনাল টি২০ লিগের সমাপ্তির পর অশ্বিন সিডনি থান্ডারে যোগ দেবেন। এই লীগে তিনি ডেভিড ওয়ার্নার এবং স্যাম কনস্টাসের সঙ্গে খেলবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গ এই মাসের শুরুতে অশ্বিনের সাথে বিগ ব্যাশ লিগে তার আগ্রহ নিয়ে যোগাযোগ করেছিলেন। অশ্বিন এই বছরের বিবিএল বিদেশী খেলোয়াড় ড্রাফটে নাম নথিভুক্ত করেননি, তাই ক্রিকেট অস্ট্রেলিয়াকে তার অংশগ্রহণের জন্য বিশেষ ছাড় দিতে হবে, ঠিক যেমনটি মার্টিন গাপটিলকে ২০২২ সালে মেলবোর্ন রেনেগেডসের সাথে যুক্ত হওয়ার সময় দেওয়া হয়েছিল। ডিসেম্বর ২০২৪-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর, অশ্বিন আগস্ট ২০২৫-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও বিদায় নেন। এর পরেই তিনি ভারতের বাইরের ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে উপলব্ধ করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে অশ্বিনের রেকর্ড:

টেস্ট: ১০৬ ম্যাচে ৫৩৭ উইকেট এবং ৬টি সেঞ্চুরি সহ ৩৫০০+ রান।

ওডিআই: ১১৬ ম্যাচে ১৫৬ উইকেট।

টি২০: ৬৫ ম্যাচে ৭২ উইকেট।

আইপিএল: ২২০ ম্যাচে ১৮৭ উইকেট।

বিগ ব্যাশে অশ্বিনের উপস্থিতি ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দেবে বলে মনে করা হচ্ছে।